editor
প্রকাশিত: 11:12 AM, November 7, 2023
জৈন্তাপুর সিলেট প্রতিনিধি :: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা, যোগােযাগ, অবকাঠামোগত উন্নয়ন ও সমাজের সুবিধা বঞ্চিত অসহায় জনগণের কল্যাণে অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছেন।
শেখ হাসিনা সরকারের সঠিক নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতি’তে এগিয়ে যাচ্ছে। দেশের তৃণমুল পর্যায়ে সরকার অনেক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে। মুক্তিযোদ্ধাগণের জন্য শেখ হাসিনা বীর নিবাস নির্মাণ করে দিয়েছেন। আশ্রয়ন প্রকল্প নির্মাণ করে সমাজের সুবিধা বঞ্চিত হাজার হাজার মানুষ-কে বসতভিটা উপহার দিয়েছেন। সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি শেখ হাসিনা তথা আওয়ামী লীগ-কে পুনরায় নিবার্চিত করার আহবান জানান।
তিনি বলেন, এই সীমান্ত জনপদের মানুষের কল্যাণে কাজ করতে আমি প্রাণপন চেষ্টা করছি। জীবনের শেষ সময় পর্যন্ত জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার মাটি ও মানুষের জীবন মান উন্নয়নে আমি কাজ করে যাব।
সোমবার (৬ নভেম্বর) সকালে জৈন্তাপুর সদরের ঐতিহাসিক ইরাদেবী মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত সরকারের সুবিধা-উপকার ভোগী জনগণের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার যাদবময় বিশ্বাস, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, উপজেলা যুব উন্নয়ন অফিসার রতন চন্দ্র দাস, উপজেলা একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন।
উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম ও ভূমি অফিসের সহকারী ধ্রুবজ্যাতি দাসের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার এ কে আজাদ ভুইয়া।
অনুষ্ঠানে সুবিধা-ভোগীদের মধ্যে অনেকই শেখ হাসিনা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা ও কৃষি অধিদপ্তর আয়োজিত বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানে অনুদান ও কৃষকদের মধ্যে কৃৃষি উপকরণ বিতরণ করা হয়। উপজেলার ৬টি ইউনিয়নে সরকারের সুবিধা-ভোগী অন্তত ৩ হাজার নারী-পুরুষ সভায় উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সমাজের গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার