editor
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর বাগবাড়ি থেকে প্রতারক চক্রের সদস্য, বহুরূপী নারী লাভলী আক্তার রিমাকে ( ২৭) কে আটক করেছে কোতোয়ালী থানাপুলিশ।
গত শনিবার দিবাগত রাতে রিমাকে কোতোয়ালী মডেল থানার এসি শামসুদ্দিন সালেহ আহম্মেদ চৌধুরীর নির্দেশেনায় অভিযান চালিয়ে এই প্রতারক রিমাকে আটক করা হয়। এ ব্যাপারে তিনি জানান তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। আমাদের টিম তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
জানা যায়, প্রতারক রিমা দীর্ঘদিন থেকে সিলেট নগরীতে অবস্থান করে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তার প্রতারণা ও হয়রানীর শিকার হয়ে সর্বশান্ত হয়ে অনেকে দিশেহারা। প্রতারক রিমা মানুষকে মামলা-হামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানী করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। তার যন্ত্রনায় অতিষ্ঠ ভূক্তভোগীরা।
জানা যায়, প্রতারক লাভলী আক্তার রিমা জকিগঞ্জ উপজেলার বাসিন্দা। সে বর্তমানে নগরীর বাগবাড়ি এলাকায় স্বামী হারুনুর রশীদ ও এক শিশু সন্তান বসবাস করছে। সেখান থেকে চালিয়ে যাচ্ছে সে তার প্রতারণার মূল কর্মকান্ড। তার প্রতারণার জাল বিস্তার করেছে পুরো সিলেট জুড়ো।
জানা যায়, সম্প্রতি প্রতারক রিমা তার স্বামী হারুনুর রশীদ ও ছেলে লাহিনকে জগন্নাথপুরের আক্তার হোসেন, রবিউল, শফিক উদ্দিন, শমসর আলী, মুহিবুর রহমান, আওলাদ হোসেন ও আব্দুল কাদির অপহরণ করে বলে দাবি করে সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।
পরবর্তীতে পুলিশি তদন্তে মামলাটি সাজানো ও মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত রিমার বিরুদ্ধে প্রতারনার অভিযোগ এনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন। পরে আব্দুল কাদের বাদি হয়ে প্রতারক রিমা বিরুদ্ধে আদালতে অভিযোগ প্রদান করে।
এ ব্যাপারে আব্দুল কাদির জানান, দেশে-বিদেশে অবস্থানরত কিছু অসাধু মানুষের প্রচোরণায় এবং আর্থিক প্রলোভনে এই ধরনের কর্মকান্ড এই প্রতারক চক্র করে আসছে। তিনি বলেন আমরা এই প্রতারক নারীর মিথ্যা হয়রানীর শিকার হয়েছি এভাবে যেনো আর কেউ মিথ্যা হয়রানীর শিকার না হয় এর জন্য এদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাই।
3 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
5 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
2 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
3 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
6 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
3 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
8 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
3 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।