editor
প্রকাশিত: 2:54 PM, November 10, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ
ইজরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে কাতারে মৃত্যুদন্ডের সাজাপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন অফিসারের রায়ের বিরুদ্ধে আপিল করল ভারত। ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, কাতারের আদালত যে রায় দিয়েছে, তা নিয়ে ভারতের আইনি দলের সঙ্গে আলোচনা করা হয়েছে। সব আইনগত দিক বিবেচনা করে একটি আবেদন করা হয়েছে। কাতারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। সাজাপ্রাপ্তদের পরিবারের সঙ্গেও যোগাযোগ রেখেছে সরকার। উল্লেখ্য, কাতারের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে নিযুক্ত বেসরকারি সংস্থার কর্মরত ছিলেন নৌসেনার অবসরপ্রাপ্ত ওই ৮ অফিসার। তাঁদের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কাতারের উচ্চ আদালতে আবেদন জানানোর নিয়ম রয়েছে। সেই নিয়মেই আবেদন করেছে সরকার। কোনও আবেদন জানানো না হলে নিম্ন আদালতের রায়ই কার্যকর হত। কাতারের রাজার দরবারে সাজাপ্রাপ্তদের পরিবারের পক্ষ থেকে আলাদা করে আবেদন জানানো হয়েছে। কাতারের স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্যানুযায়ী, মৃত্যুদন্ড ওই ৮ জন কাতারের একটি সাবমেরিন প্রজেক্টে কাজ করতেন। তখনই ইজরায়েলের কাছে তথ্য পাচার শুরু করেন তাঁরা। বিষয়টি ফাঁস হওয়ার পর ২০২২ সালের নভেম্বরে তাঁদের গ্রেফতার করা হয়। এরপর চলতি বছরের মার্চে বিচার শুরু হয়। প্রায় ৮ মাস বিচার প্রক্রিয়া শেষে তাঁদের মৃত্যুদন্ডের আদেশ দেয় কাতারের আদালত।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির