সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সারাদেশের ন্যায় পদ-পদবী ও বেতন গ্রেড উন্নীত করনের দাবীতে পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথপুর সরকারি অফিস সহকারীরা।
রোববার সকাল ৯ টায় কর্মবিরতি শুরু হয়, আজ প্রথম দিন থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কর্মবিরতি চলবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে এ কর্মবিরতি।
জানা যায়, বাকাসস কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত বিভাগীয় কমিশনারের কার্যালয় জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সহকারীরা কর্মরত পালন করছেন।
এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস) যুগ্ম সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী নুরুল হক, সহকারি আব্দুল বাছিত, ভূমি অফিসে অফিস সহকারী মো. মিজানুর রহমান, মিটু রানী চক্রবর্তী প্রমুখ।
