editor

প্রকাশিত: 11:27 AM, November 16, 2023

কানাইঘাট সদর ইউপিতে উন্নয়ন মূলক কাজের উদ্বোধন ও পরিদর্শনে আ. লীগ নেতৃবৃন্দ

কানাইঘাট সদর ইউপিতে উন্নয়ন মূলক কাজের উদ্বোধন ও পরিদর্শনে আ. লীগ নেতৃবৃন্দ

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট সদর ইউনিয়নের সুরইঘাট রাস্তার গড়াখাই ব্রীজ হতে বড়কান্দি পর্যন্ত পশ্চিমমুখী রাস্তার মাটি কাজের উদ্বোধন করা হয়েছে।

গতকাল বুধবার দুপুর ১টায় কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী ও সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ উক্ত সড়কের মাটি কাজের উদ্বোধন করেন।

এরপর বিকেল আড়াইটায় আব্দুল মুমিন চৌধুরী ও মস্তাক আহমদ পলাশ এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত দাবী নকলা খালের উপর সম্ভাব্য ব্রীজের স্থান পরিদর্শন করেন। এ সময় মুশাহিদিয়া তজম্মুলিয়া নকলারপার কওমি মাদ্রাসা মাঠে নকলাখালের উপর ব্রীজ নির্মাণের প্রক্রিয়া সহ এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সদর ইউপির ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নিজাম উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময়কালে উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, বর্তমান সরকারের আমলে কানাইঘাটে কোটি কোটি টাকার উন্নয়ন মূলক কাজ বাস্তবায়ন সহ চলমান অবস্থায় রয়েছে। সদর ইউনিয়ন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি এবং বড়চতুল ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবী নকলা খালের উপর ব্রীজ নির্মাণ করা হবে। ইতিমধ্যে ১০০ মিটার অনুর্ধ্ব সেতু ব্রীজ প্রকল্পের আওতাধীন সংসদ সদস্য আলহাজ¦ হাফিজ আহমদ মজুমদারের ডিও লেটারের প্রেক্ষিতে প্রাক্কলন প্রস্তুত করে ৭০ মিটার দের্ঘ্য নকলাখালের উপর ব্রীজ নির্মাণ প্রক্রীয়াধীন রয়েছে।

দ্বাদশ সংসদ নির্বাচনের পর ব্রীজের নির্মাণ কাজ শুরু হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সদর ইউনিয়ন সহ প্রতিটি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে গ্রামীণ রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। এরই অংশ হিসেবে সুরইঘাট সড়ক হইতে বড়কান্দি পর্যন্ত কাঁচা রাস্তাটি সাড়ে ৫লক্ষ টাকা ব্যয়ে সম্প্রসারিত করে মাটি কাজ শুরু করা হয়েছে, পর্যায়ক্রমে এলাকার অসমাপ্ত উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়ন করা হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা আওয়ামীলীগ সরকারকে ভোট দিয়ে পুণরায় নির্বাচিত করার আহ্বান জানান।

বড়কান্দি রাস্তার মাটি কাজের উদ্বোধন ও নকলাখালের ব্রীজের সম্ভাব্য স্থান পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু চক্রবর্তী, নাজমুল ইসলাম হারুন, সদর ইউপি আওয়ামী লীগের সভাপতি মাস্টার মামুন আহমদ, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিম উদ্দিন মেম্বার, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ, ইকবাল আহমদ, বোরহান উদ্দিন মহরি, তাজ উদ্দিন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা মামুন রশিদ রাজু সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক