editor

প্রকাশিত: 11:39 AM, November 16, 2023

কানাইঘাটে সুপারি পাড়তে গিয়ে গাছ ভেঙে কিশোরের মৃত্যু

কানাইঘাটে সুপারি পাড়তে গিয়ে গাছ ভেঙে কিশোরের মৃত্যু

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সুপারি পাড়ার সময় সুপারি গাছ ভেঙে মাটিতে পড়ে সুমন আহমদ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রক্তাক্ত অবস্থায় সুমন আহমদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন। পরে ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত সুমন আহমদের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লাশ সিওমেক হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

স্থানীয়রা জানান, বায়মপুর গ্রামের হতদরিদ্র এখলাছুর রহমানের পুত্র একটি ওয়ার্কশপের কর্মচারী সুমন আহমদকে সুপারি পাড়ার জন্য একই গ্রামের রুহুল আমিন কালার স্ত্রী খাদিজা বেগম ও সৎ মাতা মনোয়ারা বেগম গতকাল বুধবার সকাল ১০টার দিকে তাদের বাড়িতে নিয়ে যান। এরপর কিশোর সুমন আহমদকে উঁচু একটি সুপারি গাছে সুপারি পাড়ার জন্য উঠানো হয়। সুপারি পাড়ার সময় সুপারি গাছ ভেঙে সুমন আহমদ মাটিতে পড়ে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়। এ সময় সুপারি গাছের নিচে দাঁড়িয়ে থাকা ৫ বছরের এক শিশুও মাথায় আঘাতপ্রাপ্ত হয়। সাথে সাথে এ দু’জনকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সুমন আহমদকে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।

নিহতের মা কান্নাজড়িত কন্ঠে বলেন, পাশর্^বর্তী বাড়ির খাদিজা বেগম ও মনোয়ারা বেগম দু’দিন থেকে তাদের বাড়িতে সুপারি পাড়ার জন্য সুমন আহমদকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন। কিন্তু সুমন আহমদ সুপারি পাড়তে যেতে না চাইলেও বুধবার সকাল ১০টায় তাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে রুহুল আমিন কালার বাড়ির উঁচু সুপারি গাছে সুপারি পাড়ার জন্য উঠালে সুমন আহমদ সুপারি গাছ ভেঙে মাটিতে পড়ে মৃত্যুবরণ করে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন।

এ ঘটনায় থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক