editor

প্রকাশিত: 6:03 PM, November 16, 2023

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সভা ও আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে পৃথক ভাবে এসব সভা অনুষ্ঠিত হয়।

মাসিক উন্নয়ন সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ এবং আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা সনিয়া, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম), জৈন্তাপুর আবাসিক মেডিকেল অফিসার ডা: মমি দাস, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা প্রকৌশলী একে এম রিয়াজ মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শাহ মিফতাউজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্কা ডা: রেন্টু পরকায়স্থ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মিজানুর রহমান, উপজেলা আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, জনস্বাস্থ্য প্রকৌশলী রুহুল আমিন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর রাজবাড়ি বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুর রশিদ, জৈন্তাপুর ফায়ার সার্ভিস স্টেশনের (ইনচার্জ) বায়েজিদ, উপজেলা পল্লী সঞ্চয় উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক হারুন-উর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা, আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল।

সভায় সীমান্তে চোরাচালান ব্যবসা ও মাদক নিয়ন্ত্রনে পুলিশ-বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী-কে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রাখতে এবং সীমান্তে চোরাচালান প্রতিরোধ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি’র সমন্বয়ে অভিযান জোরদার করার আহবান জানানো হয়।

সভায় হাট-বাজার মনিটরিং,শ্রীপুর, গুয়াবাড়ি এলাকা থেকে গর্ত করে পাথর উত্তোলন এবং গুয়াবাড়ি-বাইরাখেল অঞ্চল হতে বালু উত্তোলন বন্ধ করতে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

সভায় নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা সনিয়-কে স্বাগত জানানো হয়েছে। সভায় জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম), সীমান্তে গরু-মহিষ সহ ভারতীয় পন্য চোরাচালান প্রতিরোধ করতে পুলিশের পাশাপাশি বিজিবি-কে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রাখার আহবান জানান।

তিনি বলেন, ভারতীয় গরু-মহিষ সীমান্ত দিয়ে প্রবেশ করায় আমন মৌসুমে কৃষকের মাঠের অনেক ফসল ধ্বংশ হয়ে যাচ্ছে। জৈন্তাপুর পুলিশ প্রশাসন নিয়মিত অভিযান করে যাচ্ছে এই বিষয়ে সবার নজর রাখা প্রয়োজন।

উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও উপজেলার চলমান উন্নয়ন কাজ বাস্তবায়ন সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক