editor

প্রকাশিত: 6:58 PM, October 27, 2020

বড়লেখায় এলডিপি কর্মীর উপর হামলা

বড়লেখায় এলডিপি কর্মীর উপর হামলা

বড়লেখা প্রতিনিধিঃ

বড়লেখা উপজেলার চান্দগ্রামে বাংলাদেশ লিবারেল ডেমক্রেটিক পার্টি (এলডিপি) কর্মী মোঃ কামরুল ইসলাম মুন্না (২৯) এর উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় শিকার মুন্না স্থানীয় চান্দগ্রামের মোঃ ইসমাইল আলীর পুত্র, তিনি এলডিপির স্থানীয় একজন সক্রিয় সদস্য। ২৬ অক্টোবর সন্ধ্যা ৭টায় চান্দগ্রাম হাইস্কুলের পাশে এই ঘটনাটি ঘটে।
জানা যায়, মোঃ কামরুল ইসলাম মুন্না বিরোধী দল এলডিপি’র রাজনীতির সাথে সক্রিয় ভাবে জড়িত থাকার সুবাধে স্থানীয় আওয়ামী লীগের একদল নেতাকর্মীর সাথে দীর্ঘদিন থেকে তার রাজনৈতিক বিরুধ চলে আসছে। ঘটনার দিন ২৬ অক্টোবর বিকালে স্থানীয় চান্দগ্রাম বাজারে এলডিপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির স্থানীয় ইউনিটের পক্ষ থেকে এক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় নেতাকর্মীরা বক্তব্য প্রদান কালে ক্ষমতাসীন আওয়ামী লীগের নানা দুর্নীতি, অনিয়ম ও লুটপাটের বিরুদ্ধে জোড়ালো বক্তব্য রাখেন। সভা শেষে সন্ধ্যা ৭টার দিকে বাড়ি ফিরছিলেন মোঃ কামরুল ইসলাম মুন্না। পথিমধ্যে চান্দগ্রাম হাইস্কুলের পাশে যাওয়ার পর পূর্ব থেকে উৎপেতে থাকা স্থানীয় আওয়ামী লীগের ৫/৬ জনের একদল লোক তার পথরোধ করে। এ সময় কোন কিছু বুঝে উঠার পূর্বেই তারা মোঃ কামরুল ইসলাম মুন্নার উপর হামলা চালায়। হামলাকারীরা তাকে বেধড়ক কিল, ঘুষি, লাথি মেরে মাটিতে ফেলে দেয়। এ সময় প্রাণ রক্ষার্থে সে চিৎকার দেয় এবং দৌড়ে পালিয়ে যায়। হামলায় নাক, মুখ ফেটে রক্তাক্ত আহত হন তিনি। পরে স্থানীয় একটি ফার্মেসিতে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে ভিকটিম মোঃ কামরুল ইসলাম মুন্না জানান, রাজনৈতিক পূর্ব বিরুধের জের ধরে স্থানীয় আওয়ামী লীগের মুহন, রিমন ও রেজা সহ ৫/৬ জনের একদল ক্যাডার প্রাণে হত্যার উদ্যেশ্যে তার উপর এই হামলা চালায়। আহত অবস্থায় দৌড়ে কোনমতে পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন। আওয়ামী লীগের এই সন্ত্রাসীরা ইতিপূর্বে তাকে প্রাণে হত্যার হুমকিও দিয়েছে বলে তিনি জানিয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ