editor
প্রকাশিত: 2:16 PM, November 19, 2023
কমনওয়েলথের চার সদস্যের প্রতিনিধিদল এসে ভোটের পদ্ধতি জেনে গেছে। পরিস্থিতি মূল্যায়নের পর পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত অবহিত করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
রোববার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে কমনওয়েলথে প্রাক-নির্বাচন পর্যবেক্ষক মিশনের বৈঠক অনুষ্ঠিত হয়।
ইসি সচিব বলেন, কমনওয়েলথ থেকে চার সদস্যের প্রতিনিধিদল এসেছিলেন। তারা বাংলাদেশের নির্বাচনের আইন-কানুন, বিধি-বিধান, ভোটের দিন যানবাহন সংক্রান্ত ব্যবস্থাপনা এসব বিষয় কমিশনের কাছে অবহিত হতে চেয়েছিলেন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার তাদের কাছে এসব বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। এতে তারা সন্তোষ প্রকাশ করেছেন।
তিনি বলেন, এটা তাদের অগ্রবর্তী দল। তারা সুপারিশ তুলে ধরবেন। তারপর কমনওয়েলথের পূর্ণাঙ্গ প্রতিনিধিদল নির্বাচন পর্যবেক্ষণে আসবে, কি আসবে না, তা পরে জানাবে।
তারা পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, না। রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চায়নি। বিধি-বিধান, ভোট কীভাবে হয়, ভোটাররা কীভাবে ভোট দেয়, পোস্টাল ব্যালটে ভোট কীভাবে হয় এগুলো সম্পর্কে তারা অবহিত হতে চেয়েছেন। এটা ছিল দ্বিপক্ষীয় আলোচনা।
আরেক প্রশ্নের জবাবে মো. জাহাংগীর আলম বলেন, নির্বাচন পদ্ধতিটা জানতে চেয়েছেন তারা। কোনো চ্যালেঞ্জ আছে কি না, এসব জানতে চাননি। বাংলাদেশের নির্বাচনে ভোটাররা কীভাবে ভোট দেবেন, ভোট কীভাবে নেওয়া হবে, ভোট স্বচ্ছ করতে হলে যে পদ্ধতিগুলো আছে, রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারের কাজ কি এসব বিষয় তারা অবহিত হয়েছেন।
কোনো মানদণ্ডের কথা বলেছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, না না। তারা আমাদের নির্বাচনী প্রসেস সম্পর্কে জানতে চেয়েছেন। তারা আসলে জানতে চেয়েছেন নির্বাচনী পদ্ধতিটা। তাদের আসার ভিত্তিটা তারাই বলতে পারবেন।
কমনওয়েলথের গভর্ন্যান্স অ্যান্ড পিচ ডাইরেক্টোরেটের ইলেকটোরাল সাপোর্ট উপেদষ্টা এবং প্রধান লিনফোর্ড এন্ড্রুস, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার সার্থক রয়, রাজনৈতিক উপদেষ্টা লিন্ডউই মালেলেকা, নির্বাহী কর্মকর্তা ঝিপি ওজাগো ইসির সঙ্গে বৈঠক করেন।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১