editor

প্রকাশিত: 12:10 PM, November 22, 2023

সাইবার নিরাপত্তায় উপভোক্তা আদালত গঠনের দাবি

সাইবার নিরাপত্তায় উপভোক্তা আদালত গঠনের দাবি

বাংলাদেশে প্রযুক্তির উৎকর্ষ ও ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে যেভাবে সাইবার ঝুঁকি বাড়ছে ঠিক একইভাবে প্রতিনিয়ত গ্রাহক বা ভোক্তা অধিকার লঙ্ঘিত হচ্ছে উল্লেখ করে সাইবার নিরাপত্তায় ও প্রতারণা রোধে সাইবার উপভোক্তা আদালত গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

বুধবার (২২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, গ্রাহক বা ভোক্তা স্বার্থরক্ষায় সাম্প্রতিককালে বেড়েছে সাইবার জালিয়াতি। গ্রাহকের অজ্ঞাতেই তার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে। বিভিন্নভাবে হয়ে থাকে এই সাইবার জালিয়াতি। কোনো ক্ষেত্রে লিংক পাঠিয়ে ফোন হ্যাক করা হয়, কখনো আবার টাকা দেওয়ার নামে কিউআর কোড পাঠানো হয়, আবার ফোন করে কেওয়াইসির নামে জালিয়াতি করা হয়। অনেক ক্ষেত্রে গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের তথ্য হাতিয়ে নিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট ফাঁকা করে দেয় জালিয়াতরা। এই আবহে খুবই গুরুত্বপূর্ণ হলো উপভোক্তা আদালত।

তিনি বলেন, ভারতের গুজরাটের কনজুমার রিডেসাল কমিশন সাইবার জালিয়াতির শিকার এক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে সাইবার উপ-আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে এসবিআইকে ৩৯ হাজার ৫৭৮ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। বাংলাদেশে সাইবার নিরাপত্তা আইন ইতোমধ্যে প্রণীত হয়েছে, যা আগে ডিজিটাল নিরাপত্তা আইনকে বাতিল করে। এমনকি আমাদের দেশে গত ১৭ নভেম্বর সাইবার নিরাপত্তা এজেন্সি গঠন করে একটি প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়। কিন্তু বাংলাদেশের প্রযুক্তি খাতের ভোক্তাদের নিরাপত্তা এবং মামলা নিষ্পত্তি করার বিধান বা কোনো আদালত এখন পর্যন্ত গঠিত হয়নি। যার ফলে এত কঠোর আইন এবং এজেন্সি থাকা সত্ত্বেও গ্রাহক বা ভোক্তারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। আর এ থেকে পরিত্রাণের উপায় একমাত্র সাইবার উপভোক্তা আদালত গঠন করা।

মহিউদ্দিন আহমেদ বলেন, যেভাবে ভারতের গুজরাটে উপভোক্তা আদালত গঠন করা হয়েছে। আমরা যদি সেই উপভোক্তা আদালতের কার্যক্রম লক্ষ্য করি তবে দেখব, গুজরাটের উপভোক্তা আদালতের পক্ষ থেকে বলা হলো, যদি সময়মতো গ্রাহক সাইবার জালিয়াতির বিষয়ে ব্যাংককে জানিয়ে দেয়, তাহলে ব্যাংককে গ্রাহকের ক্ষতিপূরণ দিতে হবে। উপভোক্তা আদালতের পর্যবেক্ষণ, যদি ব্যাংকের পক্ষ থেকে ক্ষতিপূরণ না দেওয়া হয়, তাহলে তা গাফিলতি হিসেবে গণ্য করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের জাতীয় ভোক্তা অধিদপ্তর প্রযুক্তি খাতের বা সাইবার ব্যবহারকারীদের নিরাপত্তা বিধানের জন্য তাদের ক্ষমতা বা আইন কোনোটাই পারমিট করে না। ফলে তারা ভোক্তা স্বার্থে কোনো কার্যক্রম পরিচালনা করে এখন পর্যন্ত সফলতা যেমনি দেখেনি, তারা কার্যক্রম পরিচালনা করতেও খুব একটা উৎসাহী নয়। অন্যদিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সাইবার নিরাপত্তায় ভোক্তাদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালনে কার্যকর পদক্ষেপ নিতে এখন পর্যন্ত ব্যাপক কার্যক্রম গ্রহণ করতে পেরেছে বলে আমরা লক্ষ্য করিনি। কিন্তু দিন দিন বাংলাদেশে প্রযুক্তির ব্যবহার যেভাবে বাড়ছে এবং সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য যে কার্যক্রম গ্রহণ করতে চাইছে তার জন্য জনগণকে নিরাপত্তা দিতে সাইবার উপভোক্তা আদালত গঠন করা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১