editor
প্রকাশিত: 11:24 AM, November 23, 2023
রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় লেগুনার তিন যাত্রীর প্রাণ গেছে। এর মধ্যে দুজন নারী, একজন পুরুষ।তাদের নাম ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ডেমরা পাইটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন তিনজন। তারা হলেন শামীম (৩৭) ও মইনুদ্দিন (৩৬)। আরেকজনের পরিচয় জানা যায়নি।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সকালে ডেমরায় একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। আর আহত তিনজন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশের এ কর্মকর্তা বলেন, নিহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
আহত মইনুদ্দিন জানান, তিনি গাজীপুরের টঙ্গীতে থাকেন। উত্তরা ১০ নম্বর সেক্টরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। সকালে অফিসের কাজে বের হন।
ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে লেগুনায় ওঠেন মইনুদ্দিন। নামার কথা ছিল মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে। পথে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তার কিছুই মনে করতে পারছেন না তিনি।
তিনি বলেন, লেগুনায় ১৪-১৫ জন যাত্রী ছিলেন। যারা পেছনে বসেছিলেন, তাদেরই বেশি ক্ষতি হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ডেমরা সড়কে দুর্ঘটনায় তিনজন ঢাকা মেডিকেলে মারা গেছেন। এর মধ্যে দুজন নারী, একজন পুরুষ।
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১