editor
প্রকাশিত: 6:13 PM, December 4, 2023
সরকার সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেয়ার নামে এবার একটি ডামি নির্বাচন উপহার দিচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
সোমবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন তিনি। এরআগে পুরানা পল্টন, দৈনিক বাংলা মোড়, বিজয়নগর পানির ট্যাংকি ও জাতীয় প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল করে গণতন্ত্র মঞ্চ।
মিছিল শেষে সমাবেশে জোনায়েদ সাকি বলেন, আগে থেকেই এবার কথা হচ্ছিল, নতুন চমক আসবে। এই সরকার সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেয়ার নামে এবার একটি ডামি নির্বাচন উপহার দিচ্ছে। শেখ হাসিনা মনোনয়নপত্র জমা দেয়ার আগেই বললেন, ডামি প্রার্থী দাও। ডামি দিয়েই তিনি নির্বাচন করবেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আওয়ামী লীগের শরিকদের খুবই মন খারাপ। কারণ শরিকদের প্রায় সব আসনে নৌকা প্রার্থী দিয়েছে। আজ নতুন করে প্রধানমন্ত্রী ভাগ-বাঁটোয়ারা করবেন। কোন কোন আসন কোন কোন দলের প্রার্থীর নামে বরাদ্দ দিবেন। আজ অনেকখানি তারা ঠিক করে ফেলবেন। এই হচ্ছে নির্বাচনের তামাশা।
মিছিলে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারি, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১