editor
প্রকাশিত: 8:30 PM, March 27, 2021

মোঃ রুহুল আমিন (ফাইল ছবি)
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ বাজারে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) স্থানীয় নেতা মোঃ রুহুল আমিন এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ২৬ মার্চ শুক্রবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দলীয় কর্মসূচী পালন শেষে বেলা ৩টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফেরার পথে আওয়ামী লীগের ৬/৭ জনের একদল লোক এই হামলা চালায়। পরে স্থানীয় লোকজন অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে প্রেরণ করে। আহত এলডিপি নেতা মোঃ রুহুল আমিন স্থানীয় ভাদেশ্বর ইউনিয়নস্থ হাওয়র তলা গ্রামের মোহাম্মদ মকছিল মিয়া জইন এর পুত্র।
জানা যায়, ঢাকা দক্ষিণ বাজারের ‘আমিন ডিপার্টমেন্টাল ষ্টোর’ নামক ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত¡াধিকারী মোঃ রুহুল আমিন এলডিপির ৮নং ভাদেশ্বর ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক হন। ব্যবসার পাশাপাশি তিনি এলডিপির রাজনীতিতে দীর্ঘদিন থেকে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এতে করে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় একদল নেতাকর্মীর সাথে তার রাজনৈতিক পূর্ব বিরুধ ছিলো। ঘটনার দিন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় এলডিপি আয়োজিত দলীয় কর্মসূচী শেষে পার্টি অফিস থেকে বেলা ৩টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফিরছিলেন মোঃ রুহুল আমিন। পথিমধ্যে মাছ বাজারের সম্মুখে আসার পর পূর্ব থেকে সেখানে উৎপেতে থাকা আওয়ামী লীগের স্থানীয় ক্যাডার সেলিম উদ্দিন, সিরাজ উদ্দিন, জাহিদুল ইসলাম ও আপ্তাব আলী সহ ৬/৭ জনের একদল লোক তার পথরোধ করে। রাজনৈতিক পূর্ব বিরুধের জের ধরে আওয়ামী লীগের ঐ সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র হকিষ্টিক, লাঠি ও রামদা দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় তার মাথা ফেটে রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়। প্রাণ রক্ষার্থে সে চিৎকার দিলে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা ছুটে আসেন। এ সময় মোঃ রুহুল আমিন কে অজ্ঞান আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় ব্যবসায়ী ও লোকজন তাকে রক্তাক্ত আহত অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ