editor

প্রকাশিত: 11:34 AM, December 19, 2023

হরতালের সমর্থনে জামায়াতের মিছিল

হরতালের সমর্থনে জামায়াতের মিছিল

সরকারের পদত্যাগের দাবিতে হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ ও পিকেটিং করেছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে পান্থপথ, বিমানবন্দর, কাজীপাড়া, দক্ষিণখান, মগবাজার, বসিলা, মিরপুর, শ্যামলী, যাত্রাবাড়ী, খিলগাঁও, মিতিঝিল, বেইলী রোড, ডেমরা, বাদামতলি, সূত্রাপুর, ধোলাইপাড়, ঢাকা-নারায়ণগঞ্জ রোড, সবুজবাগসহ বিভিন্ন স্থানে মিছিল করেন তারা। সকালে পান্থপথে হরতালের সমর্থনে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে মিছিল, সমাবেশ ও পিকেটিং করেছেন নেতাকর্মীরা।

এসময় উত্তরের প্রচার মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার বলেন, জনগণ সরকারের ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে নেমে এসে স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করে তাদের প্রতি গণঅনাস্থা জানিয়েছে। তারা গণদাবি আদায় না হওয়া পর্যন্ত কোনোভাবেই রাজপথ ছাড়বে না। তাই চর দখলের মহড়া বন্ধ করে অবিলম্বে নির্বাচনের নামে তামাশা বাতিল, সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানাচ্ছি। অন্যথায় মাফিয়া সরকারের জন্য গণঅভ্যুত্থান অপেক্ষা করছে।

হরতালের সমর্থনে বিমানবন্দর সড়কে মিছিল ও পিকেটিং করেছে কর্মীরা। থানা সেক্রেটারী আবু মাহদীর নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। কাফরুল পশ্চিম থানা আমীর আবু কাউসারের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল কাজিপাড়ায় শুরু হয়ে ৬০ ফিট রাস্তায় গিয়ে শেষ হয়। বিমানবন্দর-দক্ষিণখান সড়কে মিছিল ও পিকেটিং করেছেন নেতাকর্মীরা। এই মিছিলে নেতৃত্ব দেন বিমানবন্দর থানা সেক্রেটারি আবু মাহাদী।

এদিকে সকালে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের নেতাকর্মীরা।

সকালে হরতালের সমর্থনে রাজধানীর যাত্রাবাড়ীতে মিছিল-পিকেটিং ও সড়ক অবরোধ করে মিছিল করেছেন দক্ষিণের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন দক্ষিণের মজলিসে শুরা সদস্য মু. শাহজাহান খান। খিলগাঁওয়ে মিছিল-পিকেটিং ও সড়ক অবরোধ করে মিছিল করেছেন নেতাকর্মীরা। এই মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম। মতিঝিলে মিছিল করেছেন নেতাকর্মীরা। দক্ষিণের মজলিসে শূরা সদস্য আবু আম্মারের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১