editor

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০

নজরদারিতে এসএমপির থানা ও ফাঁড়িগুলো

নজরদারিতে এসএমপির থানা ও ফাঁড়িগুলো

2

নিজস্ব প্রতিবেদক
ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে সিলেটের পুলিশ সদস্যদের। রায়হান হত্যার ঘটনায় ‘ইমেজ’ সংকটে পড়া সিলেট মেট্রোপলিটন পুলিশকে সুশৃঙ্খল ও শক্তিশালী ইউনিট করার প্রথম ধাপে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নজরদারিতেও রাখা হয়েছে থানা ও ফাঁড়ির পুলিশ সদস্যদের। প্রায় প্রতিদিনই কোনো না কোনো থানায় গিয়ে হাজির হচ্ছেন ইউনিটের শীর্ষ কর্মকর্তা ও নবাগত পুলিশ কমিশনার নিশারুল আরিফ। খতিয়ে দেখছেন কর্মকাণ্ড। তবে- বিশেষ করে সিলেট মেট্রোপলিটন পুলিশের চাকরিরত কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত কি না- সেটি খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহ হলেই তাদের ডোপ টেস্ট করা হবে। ১১ই অক্টোবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পিটিয়ে হত্যা করা হয় নগরীর নেহারীপাড়ার যুবক রায়হান আহমদকে।
পরে ঘটনার মূল হোতা এসআই আকবর হোসেন ভূঁইয়ার সাজানো নাটক অনুযায়ী পুলিশ রায়হানের মৃত্যুকে গণপিটুনি বলে প্রচার করে। এ নিয়ে সিলেটে তীব্র আন্দোলন শুরু হয়। তবে- মেট্রোপলিটন পুলিশ ফাঁড়িতে এনে নির্যাতনের ঘটনার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর ফাঁড়ি ইনচার্জ এসআই আকবর, এসআই হাসান সহ ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৪ জনকে। সিলেটে পুলিশের ইমেজ সংকট ফিরিয়ে আনতে পুলিশ সুপার ফরিদ উদ্দিন সোর্স মারফত ভারতে পলাতক থাকা এসআই আকবরকে সীমান্ত এলাকায় নিয়ে এসে আটক করেন। এখন আকবর ৭ দিনের পুলিশি রিমান্ডে রয়েছে। তবে- বন্দরাবাজার ফাঁড়িতে এসআই আকবরের এই জঘন্যতম ঘটনার পর নড়েচড়ে বসেছে গোটা পুলিশ প্রশাসন। বিতর্ক এড়াতে সিলেট থেকে বদলি করা হয় পুলিশ কমিশনার গোলাম কিবরিয়াকে। তার স্থলে যোগ দিয়েছেন নতুন পুলিশ কমিশনার নিশারুল আরিফ। তিনি শুরুতেই সিলেট পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলার দিকে নজর দিয়েছেন। পুলিশ সংশ্লিষ্ট সূত্র জানায়- সিলেট মহানগর পুলিশের ছয়টি থানাসহ কর্মরত পুলিশ সদস্যদের নজরদারিতে রাখা হয়েছে। সেই সঙ্গে ডোপ টেস্টের আওতায় আনার ঘোষণা দিয়েছেন। পুলিশ কমিশনার নিশারুল আরিফ কয়েক দিন ধরে পুলিশ সদস্যদের এ হুঁশিয়ারি দিয়েছেন। পুলিশ কমিশনারের এমন হুঁশিয়ারিতে সিলেট মহানগর পুলিশের ছয়টি থানার পুলিশ কর্মকর্তারা তাদের অধীনস্থ পুলিশ সদস্যদের নিয়ে বৈঠক করে সতর্ক করে দিয়েছেন। এরই মধ্যে থানায় থানায় সচেতনতামূলক সভা করে পুলিশ কমিশনারের সতর্কবার্তা জানান দিয়েছেন সংশ্লিষ্ট থানার এসি, ওসি সহ সিনিয়র কর্মকর্তারা। সিলেট নগর গোয়েন্দা পুলিশের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় এসএমপি কমিশনার এমন হুঁশিয়ারি দেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের জানিয়েছেন- কোনো পুলিশ সদস্যের যাতে মাদকের সঙ্গে ন্যূনতম সংশ্লিষ্টতা না থাকে, এজন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ কমিশনার। তিনি বলেন, সন্দেহ হওয়া মাত্র যে কোনো পুলিশ সদস্যের ডোপ টেস্ট করা হবে। থানায় কর্মরত সিলেটের কয়েক জন ওসি জানিয়েছেন- পুলিশ কমিশনার নিজেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। সুতরাং আগে থেকে তিনি পুলিশের অভ্যন্তরে মাদকাসক্তদের সনাক্ত ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। অপরাধের অন্যতম গেটওয়ে মাদক। এ কারণে এ বিষয়টিকে অধিক গুরুত্ব দেয়া হচ্ছে। এর কারণ- ইতিমধ্যে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরের বিরুদ্ধেও মাদকের অভিযোগ উঠেছিল। ফলে পুলিশ সদস্যর মাদকাসক্ত হওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান তারা। এদিকে- গত বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমা থানায় ওপেন হাউজ ডে করেছেন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ। পুলিশ কমিশনার জানান, স্থানীয় জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া মাদক ও জুয়া খেলার মতো অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই বিষয়ে সকলের সহযোগিতা ও এগিয়ে আসার আহ্বানও তিনি জানান। প্রতিমাসের ১২ তারিখে দক্ষিণ সুরমা থানা প্রাঙ্গণে মাসিক ওপেন হাউজ ডে কার্যক্রম অনুষ্ঠিত হবে মর্মে তিনি ঘোষণা করেন। এদিকে- সিলেট নগরীর দক্ষিণ অংশের অবস্থিত দক্ষিণ সুরমা থানা। বস্তি এলাকা বেশি হওয়ার কারণে মাদক, ছিনতাই সহ নানা অপরাধের হেডকোয়ার্টার বলা হয় দক্ষিণ সুরমাকে। প্রতি মাসে ওপেন হাউস ডে ও মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করায় দক্ষিণ সুরমার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অপরাধীরা পিছু হটেছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ-অপরাধ) মো. এহসান চৌধুরী পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণ সুরমা থানা) মো. ইসমাইল হোসেন পিপিএম, দক্ষিণ সুরমা থানা এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) জানিয়েছেন- পুলিশ কমিশনার সিলেটে যোগদান করেই সিলেট মেট্রোপলিটন পুলিশকে একটি সুশৃঙ্খল, শক্তিশালী ও সত্যিকার অর্থে ‘জনবান্ধব’ পুলিশ ইউনিট হিসেবে গড়ে তুলতে কাজ করেছেন। তিনি এরই মধ্যে বিভিন্ন থানা পরিদর্শন করেছেন। এখন ওপেন হাউজ ডে করছেন। সবার সঙ্গে কথা বলছেন। এটি চলমান থাকবে বলে জানান তিনি।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

4 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

5 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

6 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র‌্যাব সদস্য ইমন আচার্য

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

8 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

5 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

8 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

3 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

6 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

1
3