editor
প্রকাশিত: 9:06 PM, December 21, 2023
সরকার আন্দোলন ও জনগণের বিরোধীতাকে দমন করার জন্য নাশকতার চাল চালছে বলে মন্তব্য করেছে গণতন্ত্র মঞ্চ। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে একতরফা ভোট বর্জনের পক্ষে গণতন্ত্র মঞ্চের গণসংযোগপূর্ব সমাবেশে মঞ্চের নেতারা এ মন্তব্য করেন। সমাবেশ শেষে একটি মিছিল বের করে গণতন্ত্র মঞ্চ। তাদের মিছিলটি মতিঝিল গিয়ে শেষ হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, নাশকতার পথে সরকার এমনভাবে আছে যে, ওদের আগুনে পোড়া মানুষ দরকার, ওরা এতই নিষ্ঠুর এবং নির্মম। সেজন্য ট্রেনের আগুন কিলোমিটারের পর কিলোমিটার গেলেও থামেনা। একারণেই আন্দোলন ও জনগণের বিরোধীতাকে দমন করার জন্য নাশকতার চাল চালছে সরকার। জনগণের কাছে সরকারের এই চাল ধরা পড়েছে। জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, দিন বদলাবে। এই দেশের মানুষের কাছে জালেম সরকারের একদিন বিচার হবে। পরিবর্তন অবশ্যই আসবে বাংলাদেশে।
তারা বলেন, একদিকে এই অবৈধ সরকার জাতীয় পার্টিকে সংসদের মেকী বিরোধীদল বানানোর উদ্যোগ মঞ্চস্থ করছে।
জাতীয় পার্টির অফিস ও জিএম কাদেরকে ঘণ্টার পর ঘণ্টা পুলিশ-গোয়েন্দা সংস্থার লোক দিয়ে ঘেরাও করে তাদেরকে ভিক্ষার সিট নিতে বাধ্য করা হয়। অন্যদিকে বিএনপি, গণতন্ত্র মঞ্চসহ ৬৩টি দল যারা নির্বাচন বয়কট করেছে। সরকারের অধীনে এই বিরোধীরা কোনো নির্বাচন করবে না। ইতিমধ্যে নির্বাচন কমিশনের অসাংবিধানিক ও অগণতান্ত্রিক সিদ্ধান্ত মিছিল মিটিংয়ের ওপর নিষেধাজ্ঞা জনগণ মানেনি। এজন্য সরকার নানা অপকৌশল ও নানা নাশকতার আশ্রয় নিয়েছে। কাজেই এই অবৈধ সরকারকে সব দিক থেকে আমাদেরকে অসহযোগিতা করতে হবে। এদেরকে নির্বাচন বিষয়ে একটু আধটুও সমর্থন নয় এবং এদের ষড়যন্ত্রের নির্বাচনের বর্তমান কৌশলের কোনো কিছুকে জায়েজ করা যাবে না।
নেতৃবৃন্দ আরো বলেন, ‘মুক্তিযুদ্ধকে’ নিয়ে আর ব্যবসা ও কুটবুদ্ধির চাল দিলেও জনগণ পাত্তা দিবে না। অন্যকে আর কত রাজাকার বলবেন, আওয়ামী লীগে এখন পুরো দলের অর্ধেক রাজাকারে পরিণত হয়েছে। কাজেই মানুষ আর এই ‘চেতনাবাজি বুলি’ খাবে না। গণতন্ত্র মঞ্চ মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় দেশে লড়াই করে যাবে। দেশকে একদিন জনগণের রাষ্ট্র পরিণত করা হবে। আর ৭ তারিখে গণবিরোধী একতরফা নির্বাচনে ভোট দিতে জনগণ যাবে না। কেনো না ইতিমধ্যে আওয়ামী লীগের নির্বাচনে ৬৩টি দলের অনুপস্থিতি মানে হলো জনগণের অধিকাংশ দলগুলোই নির্বাচনে নাই। কাজেই মানুষ ভোট বয়কট ও বর্জন করেছে। দেশে তামাশার এই নির্বাচনকে জনগণ জায়েজ করবে না ও অনুমোদনও দিবে না।
গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, জাতীয় সমাজতান্ত্রিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমম্বয়ক ইমরান ইমন।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১