editor

প্রকাশিত: 11:13 AM, December 26, 2023

মরোক্কোর পররাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলাদে‌শি দূতের পরিচয়পত্র পেশ

মরোক্কোর পররাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলাদে‌শি দূতের পরিচয়পত্র পেশ

মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতার কাছে পরিচয়পত্রের অনুলিপি পেশ করেছেন দেশ‌টিতে নব‌নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ।

স্থানীয় সময় সোমবার (২৫ ডিসেম্বর) রাবাতে মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্রের অনুলিপি পেশ ক‌রেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত জানান, সোমবার রাবাতে মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতা মরক্কোর মহামান্য রাজা ষষ্ঠ মোহাম্মদের পক্ষে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে আমার পরিচয়পত্রের অনুলিপি গ্রহণ করেন।

গত ১১ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণাল‌য় ম‌রক্কোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে হারুন আল রশিদকে নি‌য়ো‌গের সিদ্ধান্ত জানায়। তি‌নি রাষ্ট্রদূত মোহাম্মদ শাহদাত হোসেনের স্থলা‌ভি‌ষিক্ত হলেন।

ম‌রো‌ক্কো‌তে রাষ্ট্রদূত হওয়ার আগে হারুন আল রশিদ অটোয়াতে বাংলাদেশ হাইকমিশনে ডেপুটি হাইকমিশনা‌র ছি‌লেন। ডেপুটি হাইকমিশনা‌রের দা‌য়িত্ব পাল‌নের আগে হারুন মন্ত্রণাল‌য়ে জনকূটনী‌তি উইং‌য়ের মহাপ‌রিচাল‌কের দা‌য়িত্ব পালন ক‌রেন।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ২০তম ব্যাচের কর্মকর্তা হারুন ২০০১ সা‌লে কূটনীতিক হিসেবে কাজে যোগ দেন।

কর্মজীবনে তিনি রোম, কায়রো, মেক্সিকো এবং মাদ্রিদে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এছাড়া এ কূটনীতিক পররাষ্ট্র মন্ত্রণালয়ে বি‌ভিন্ন গুরুত্বপূর্ণ পদে দা‌য়িত্ব পালন ক‌রেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১