editor

প্রকাশিত: 10:50 AM, January 1, 2024

কারাগারে জি কে গউছ’র ১৪৮৮ দিন

কারাগারে জি কে গউছ’র ১৪৮৮ দিন

কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ জি কে গউছের রাজনীতিতে ৪০ বছর পূর্র্ণ হয়েছে গতকাল। বর্তমানে তিনি ২০টি রাজনৈতিক প্রতিহিংসার মামলায় আসামি হয়ে ১৪৮৮ দিন কারাভোগ করেছেন। এখনো কারাগারে। বিএনপি ও জি কে গউছের পারিবারিক সূত্র জানায়, হ্যাটট্রিক মেয়র জি কে গউছ সরকারি বৃন্দাবন কলেজ থেকে বিএ পাস করেন। ওই সময় তিনি ছাত্রদল কলেজ শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালে ছাত্রদল হবিগঞ্জ জেলা শাখার সভাপতি নির্বাচিত হন। ১৯৯৪ সালে তিনি হবিগঞ্জ পৌর যুবদলের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯৫ সালে জেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং ১৯৯৬ সালে যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। ২০০৩ সালে তিনি যুবদলের কেন্ত্রীয় সহ-সমবায় বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। ২০০৪ সালে গোপন ভোটে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হন।

২০১৬ সালে তিনি জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও ২০১৯ সালে হবিগঞ্জ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন।

বিভিন্ন সময় তার বিরুদ্ধে ২০টি রাজনৈতিক মামলা হয়েছে। এসব মামলায় ২০২৩ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত ১৪৮৮ দিন কারাভোগ করেন। ২০১৪ সালে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের ১২ বছর পর ৪র্থ সম্পূরক চার্জশিটে হত্যা ও বিস্ফোরক আইনের ২টি মামলায় তাকে যুক্ত করা হয়। ওই বছরের ২৮শে ডিসেম্বর আত্মসমর্পণ করে কারাগারে যান। এই ২টি মামলায় কারাগারে থাকাবস্থায় সুনামগঞ্জে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলার ১২ বছর পর হত্যা ও বিস্ফোরক আইনে দায়েরকৃত ২টি মামলায় ২০১৫ সালে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। ওই ৪টি মামলায় টানা ৭৩৯ দিন কারাভোগের পর ২০১৭ সালের ৪ঠা জানুয়ারি জামিনে মুক্তি হন। এসব মামলায় কারাগারে থাকাবস্থায় ২০১৫ সালের ১৮ই জুলাই ঈদুল ফিতরের নামাজ শেষে নিজ কক্ষে যাওয়ার সময় তাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে পিঠে ছুরিকাঘাত করে একাধিক হত্যা মামলার আসামি যুবলীগ নেতা ইলিয়াছ।

এ ঘটনায় অল্পের জন্য বেঁচে যান জি কে গউছ। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে ৪টি মামলা দেয়া হয়। ১৬ দিন কারাভোগ করেন।

ইতিমধ্যেই সবক’টি মামলা বেকসুর খালাস পান। ২০২১ সালের ২২শে ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে প্রায় ১২শ’ রাউন্ড গুলি নিক্ষেপ করে সমাবেশটি পণ্ড করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী ২টি মামলায় ১৮ দিন কারাভোগ করেন। ২০২২ সালের ১৯শে নভেম্বর বিএনপি’র সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে লাখাই বিএনপি’র প্রস্তুতি সভায় পুলিশের হামলায় জিকে গউছসহ অনেক নেতাকর্মী গুলিবিদ্ধ হন। ২০২৩ সালের ১৯শে আগস্ট হবিগঞ্জ জেলা বিএনপি’র পদযাত্রা কর্মসূচিতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জিকে গউছকে প্রধান আসামি করে বিএনপি’র ১২শ’ নেতাকর্মীর বিরুদ্ধে ২টি মিথ্যা মামলা হয়।

মামলায় আগাম জামিন নিয়ে হাইকোর্ট থেকে বাসায় ফেরার পথে ২৯শে আগস্ট তাকে আটকের পরদিন ৩০শে আগস্ট তাকে ঢাকা সিএমএম কোর্টে হাজির করা হয়। কারাগারে ছুরিকাঘাতের দীর্ঘ ৮ বছর পর হবিগঞ্জ সদর থানা পুলিশের দায়েরকৃত একটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। এই মামলায় জিকে গউছকে ২ দিনের রিমান্ডে নেয় ঢাকার ডিবি পুলিশ। পরে তিনি গত ৩রা ডিসেম্বর হাইকোর্টে জামিন পান। ২০০৪ সালে জিকে গউছ হবিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এ সময় হবিগঞ্জ পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন করেন তিনি। ২০১১ সালের ১৮ই জানুয়ারি ২য় বারের মতো হবিগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন আলহাজ জিকে গউছ। ২০১৫ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে সিলেটে কারাগার থেকে অংশগ্রহণ করে। টানা ৩য় বারের মতো মেয়র নির্বাচিত হন। তিনি মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ ম্যাবের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। কারারুদ্ধ ও অসুস্থ বিএনপি নেতা জি কে গউছের দ্রুত মুক্তির দাবি করেছে বিএনপি ও তার পরিবার।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা