editor

প্রকাশিত: 8:07 PM, January 1, 2024

গরিবের উন্নয়নে প্রধানমন্ত্রী নিবেদিত প্রাণ: এম এ মান্নান

গরিবের উন্নয়নে প্রধানমন্ত্রী নিবেদিত প্রাণ: এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামের দরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সবসময় আন্তরিকভাবে কাজ করছেন। আমি তার একজন সহকর্মী হিসাবে দেখেছি, গ্রামের মানুষের কল্যাণে তিনি বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে মন্ত্রী পরিষদকে উদ্যোগী ও উজ্জীবিত করেন।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পপাটলী ইউনিয়নের রসুলগঞ্জবাজারে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যাগে নৌকার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামীন দরিদ্র জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে সবসময় নিবেদিতপ্রাণ মানুষ। তারই উদাহরণ, বাংলাদেশের প্রতিটি গ্রামকে তিনি বিদ্যুতের আলোয় আলোকিত করেছেন। তিনি প্রায় সাড়ে ৮ লাখ ঘরহীন মানুষকে ঘর এবং জমির মালিকানা দিয়েছেন। এটা বিশ্বের বুকে এক অনন্য উদাহরণ।

তিনি বলেন, অসহায় মানুষের জন্য শেখ হাসিনা সম্মানজনক বিভিন্ন ভাতা দিচ্ছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা, নতুন মা হয়েছেন যারা তাদেরও ভাতা দিচ্ছেন শেখ হাসিনা। তার সকল কাজই হচ্ছে গরিব মানুষের ভাগ্যের উন্নয়নে। আর তার এমন দূরদর্শী সিদ্ধান্তের কারণেই আজ বাংলাদেশ ভারত ও পাকিস্তান থেকেও অনেক এগিয়ে।

তিনি বিএনপির সমালোচনা করে বলেন, জনগনের জন্য তারা কোনো কাজই করেনি। আর তাই ভোট চাওয়ার যোগ্যতা তাদের নেই। তারা কুটকৌশলে বিভেদ সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায়। তারা এখন ভোট না দেয়ার আদেশ দিচ্ছে।যারা ভোট দিতে সাধারণ মানুষকে বাধাগ্রস্ত করার পায়তারা করছে তারা দেশের শক্র। আপনারা সেই আদেশ মানবেন না। অবশ্যই সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবেন এবং ভোটাধিকার প্রয়োগ করবেন।

পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি জমসেদ মিয়া তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর অত্যন্ত বিশ্বস্ত সহকর্মী আমাদের শ্রদ্ধাভাজন নেতা পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি কেবল সুনামগঞ্জ বা বৃহত্তর সিলেট-ই নয়, সারাদেশের গর্ব। দেশের সার্বিক উন্নয়নের অন্যতম প্রধান রূপকার এমএ মান্নান। আসুন আমরা আমাদের মূল্যবান ভোট দিয়ে তাকে আবাও সংসদে পাঠাই।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির ও পাটলী ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি ইসলাম উদ্দিন জসিমের যৌথ পরিচালনায় নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জান সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শেফু যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার, যুগ্ম সাধারণ সম্পাদব সুবেদুর রহমান মুন্না, সিলেট জেলা যুবলীগের দপ্তর সম্পাদক সাজলু লস্কর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া পরিকল্পনা মন্ত্রীর, জৈষ্ঠ্য সন্তান শাহাদাত মান্নান অভি, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনা মিয়া, যুক্তরাজ্য আওয়ামীগ নেতা মাহমদ আলী,সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও লালাবাজার আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,