editor

প্রকাশিত: 12:43 PM, January 2, 2024

নওয়াজ শরিফের ভাগ্য নির্ধারণ আজ

নওয়াজ শরিফের ভাগ্য নির্ধারণ আজ

6

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা, তার চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে আজ মঙ্গলবার এক আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে তাকে যাবজ্জীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছিল। যদি সেই রায়কে বহাল রাখে সুপ্রিম কোর্ট, তাহলে নওয়াজ শরিফ নির্বাচন করতে পারবেন না। এ নিয়ে প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসার নেতৃত্বে সাত বিচারকের বেঞ্চ শুনানি করতে যাচ্ছে আজ।

গত মাসে পিএমএল-এনের প্রাদেশিক সাবেক আইনপ্রণেতা সরদার মীর বাদশাহ খান কাইসরানি নির্বাচনি আইন, ২০১৭ এবং সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্য ঘোষণার বিরুদ্ধে আপিল করেন। এতে তিনি যাবজ্জীবন কারাদণ্ডাদেশকে চ্যালেঞ্জ জানিয়েছেন। গত ১১ ডিসেম্বর এর ওপর শুনানি হয়। তাতে প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইশা দেখতে পান যে, সুপ্রিম কোর্টের যাবজ্জীবন অযোগ্য ঘোষণা এবং নির্বাচনি আইন ২০১৭ সংশোধনী একই সঙ্গে বিদ্যমান থাকতে পারে না।

2

তিনি বলেন, হয়তো পার্লামেন্ট থেকে পাশ করা নির্বাচনি আইন ২০১৭ টিকবে, না হয় সুপ্রিম কোর্টের ওই রায় টিকবে।

সুপ্রিম কোর্ট (প্রাকটিস অ্যান্ড প্রোসিডিউর) অ্যাক্ট ২০২৩ এর অনুচ্ছেদ ২ এর অধীনে গঠিত তিন সদস্যের কমিটির উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, বিষয়টি একবার এবং সার্বিকভাবে সমাধান করা হয়েছে। ২০১৮ সালে দেওয়া রায়ে সুপ্রিম কোর্ট বলে যে, সংবিধানের অনুচ্ছেদ ৫২(১)(এফ)-এর অধীনে কোনো ব্যক্তিকে যদি অযোগ্য বলে বিবেচনা করা হয়, তাহলে তিনি সারাজীবন অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।

1

কিন্তু ওই রায়ের পর ইমরান খানের সরকারের প্রায় দেড় বছর বাকি থাকতে তাকে সরিয়ে দিয়ে ক্ষমতায় আসে পাকিস্তান ডোক্রেটিক মুভমেন্ট জোট। তারা নির্বাচনি আইন ২০১৭ সংশোধন করে। তাতে আইনপ্রণেতাদের অযোগ্য ঘোষণার মেয়াদ যাবজ্জীবনের পরিবর্তে সর্বোচ্চ ৫ বছর করা হয়।

সমালোচকরা বলেন, এই কাজটি করা হয়েছে নওয়াজ শরিফকে রাজনীতিতে আবার পুনর্বাসনের জন্য। তার বিরুদ্ধে রায় দেওয়ার সময় ৫ বছর অতিক্রম করেছে এরই মধ্যে। কিন্তু প্রধান বিচারপতি বলেছেন, সংবিধানের ধারা এবং নির্বাচনি আইনের সংশোধন একসঙ্গে চলতে পারে না। ফলে সুপ্রিম কোর্ট কোন দিকে রায় দেয় তা বলা মুশকিল। যদি নওয়াজ শরিফ বৈধতা পান তাহলে একই সুবিধা পাবেন ইশতিহকামে পাকিস্তান পার্টির প্রধান জাহাঙ্গীর খান তারিন। কারণ তিনিও যাবজ্জীবন অযোগ্য ঘোষিত হয়েছেন।

6

এস এ

2

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

7 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

5 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

2 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

5 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

5 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

5 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

8 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

5 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

1
7