editor
প্রকাশিত: 1:54 PM, January 2, 2024
সুনামগঞ্জের ছাতকে মাছবাহী একটি পিকআপ দুর্ঘটনায় ৩ জন ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (২ জানুয়ারি) ভোরে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ছাতকের জাউবাজার ইউনিয়নের বড়কাপন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উখারগাঁও গ্রামের মনোহর আলীর ছেলে আব্দুল করিম (৫৭), দিরাই উপজেলার সাদিরপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে নুরুল হক (৪৫) ও জামালগঞ্জ উপজেলার হাটামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে আসাব উদ্দিন (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা থেকে পিকআপ ভ্যান ( সিলেট মেট্রো-ন ১১১৬৫১) করে ছাতক হয়ে সিলেটে মাছ নিয়ে যাওয়াকালে উপজেলার বড়কাপন পৌঁছলে ঘন কোয়াশার মধ্যে গতিবিধি হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয় এবং স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। এই ঘটনায় পিকআপ ভ্যান চালক গুরুতর আহত বলে জানা যায়।
ছাতক জয়কলস হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ কবির বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, জাউয়াবাজার যাওয়ার পথে বড়কাপন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী পিকআপটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। এ সময় পিকআপে থাকা দুইজন ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত একজনকে কৈতক হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ছাড়া আহত অন্য দুইজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এস এ
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও লালাবাজার আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,