editor
প্রকাশিত: 3:58 PM, January 3, 2024
নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সিরিজ কাটিয়ে এসেছে বাংলাদেশ। কিন্তু এই সিরিজে চন্ডিকা হাথুরুসিংহে ছাড়া কোচরা ছিলেন অস্থায়ী।
বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়েন বেশ কয়েকজন। এবার তাদের শূন্যস্থান পূরণে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ফিটনেস কোচ হিসেবে এতদিন দায়িত্ব পালন করেছেন নিক লি, তার বদলে এখন নতুন কাউকে চাইছে বিসিবি। এছাড়া জাতীয় দলের জন্য ব্যাটিং ও বোলিং কোচও খুঁজছে তারা। বিশ্বকাপের বেশ আগেই দায়িত্ব ছাড়েন জেমি সিডন্স, এরপর আনুষ্ঠানিকভাবে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও তার সহকারী নিক পোথাস দায়িত্ব সামলেছেন।
এছাড়া পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও বিদায় বলেছেন বিশ্বকাপশেষে। তার জায়গায়ও নতুন কাউকে নিয়োগ দেবে বিসিবি। এছাড়া একজন পারফরম্যান্স অ্যানালিস্টও নেবে তারা। দীর্ঘদিন ধরে এই পদে কাজ করেছেন ভারতের শ্রীনিবাসন চন্দ্রশেখর। বিশ্বকাপের পর তিনি আর চুক্তি নবায়ন করেননি।
নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে ছিলেন পাকিস্তানের মহসিন শেখ। বলা হয়েছিল, ভালো করলে স্থায়ী করা হবে তাকে। এছাড়া স্পিন বোলিং কোচের পদ খালি থাকলেও এ নিয়ে কোনো বিজ্ঞপ্তি দেখা যায়নি বিসিবির ওয়েবসাইটে। আগামী ২০ জানুয়ারির মধ্যে আগ্রহীদের আবেদন করতে বলা হয়েছে।
এস এ
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট