editor
প্রকাশিত: 7:44 PM, January 3, 2024
এম এম সামছুল ইসলাম,জুড়ী (মৌলভীবাজার) :: দ্বাদশ সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে আগামী ৭ জানুয়ারী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ শাহাব উদ্দিন স্মাট বাংলাদেশ বিনির্মাণে আবারো সকল ভোটারের নিকট নৌকায় ভোট চাইলেন তিনি।
বঙ্গবন্ধু কন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে তরান্বিত করতে সামনের এ নির্বাচনে সবাই যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্র গিয়ে ভোট দিতে পারে সে জন্য সকল নেতা কর্মীকে সজাগ ভূমিকা পালন করতে হবে। মানুষ এখন বিএন পি জামায়াতের জ্বালাও পুড়াও আন্দোনলে বিশ্বাস করেনা। তারা হরতাল অবরোধে জন বিচ্ছিন্ন হয়ে এখন আবার লিফলেট বিতরণ করছে যাতে মানুষ ভোট কেন্দ্র না যায়। তাদের এ পরিকল্পনায় মানুষ পা দেবে না বলে আমার বিশ্বাস। মানুষ স্বাধীনতা ও দেশ বিরোধী বিএনপি জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষ কখনো আর তাদেরকে ভালোবাসবেনা। তাই আওয়ামীলীগের সকল নেতা কর্মী প্রতিটি মানুষের ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা পৌঁছে দিতে হবে। আগামী ৭ জানুয়ারী বিপুল ভোটে নৌকা মার্কাকে জয়ী করে বিএনপি জামায়াতকে দাত ভাঙ্গা জবাব দিতে হবে। তাই ভোটের দিন সকাল থেকে ভোট শেষে গননা করে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে সকল নেতা কর্মীর প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিশুপার্কে বুধবার (৩ জানুয়ারি) আওয়ামী লীগ উপজেলা সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান রিংন্কু রঞ্জন দাশের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিশাল এ জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, বড়লেখা পৌর চেয়ারম্যান আবু ইমাম কামরান চৌধুরী, জুড়ী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মাসুক আহমদ,মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা,এড: আব্দুল খালিক, এড: সিরাজুল ইসলাম,উপজেলা সংগঠিত সম্পাদক মাহবুবুল আলম কাজল, সাবেক চেয়ারম্যান শাবাব উদ্দীন লেমন, আব্দুল কাদির, উপজেলা যুবলীগ সভাপতি মানুনুর রশীদ সাজু ও সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম প্রমুখ।
এস এ
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট