editor
প্রকাশিত: 7:47 PM, January 3, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: মাদক বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেল আসামের কাছাড় পুলিশ। মিজোরাম থেকে নিয়ে আসা ৩ কোটি টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে কাছাড় জেলার শিলডুবি এলাকা থেকে।
বুধবার (৩ জানুয়ারি) সকালে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে শিলডুবি এলাকায় ৩০৬ নম্বর জাতীয় সড়কে কাছাড় পুলিশ ও মিলিটারি ইন্টেলিজেন্স কলকাতা যৌথভাবে অভিযান চালিয়ে একটি এমজেড ০৫ এ ৮২৯১ নম্বরের ইন্ট্রা গাড়ি আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে ৩০টি সাবান কেস উদ্ধার করেছে যৌথবাহিনী। প্রায় ৬০০ গ্রাম ওজনের হেরোইন বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি হেরোইন পাচারকারী ২ জন মিজো যুবক যুবতীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন লালুসাং (৪৩) ও পাজোনা (৩৭) তাদের বাড়ি মিজোরামের কলাশিব বিলকাতিতে। বাজেয়াপ্ত মাদকদ্রব্যের কালোবাজার মূল্য আনুমানিক ৩ কোটি টাকা হবে। মাদকগুলো মিজোরামের চাম্পাই জেলা থেকে নিয়ে আসে তারা।
এ বিষয়ে পুলিশের তদন্ত চলছে। পুলিশ গাড়ি ও আটক করেছে।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট