editor

প্রকাশিত: 8:04 PM, January 3, 2024

শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছেন, বিয়ানীবাজারবাসী বঞ্চিত হবেন না

বিয়ানীবাজারে নৌকার প্রার্থী নাহিদ

শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছেন, বিয়ানীবাজারবাসী বঞ্চিত হবেন না

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এ কথা উল্লেখ করে নৌকার প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দীর্ঘ পনের বছরে দেশে ঈর্ষণীয় উন্নয়ন কাজ হয়েছে; যার ফল ভোগ করছেন সতের কোটি মানুষ। সিলেট-বিয়ানীবাজারে ছয় লেনের মহাসড়ক, গোলাপগঞ্জ-ঢাকা দক্ষিণে চার লেনের মহাসড়ক স্থাপনসহ কুশিয়ারা নদীর বহরগ্রাম-শিকপুর ব্রিজ নির্মাণ ও নদীর ছয় কিলোমিটার অংশের ভাঙ্গন রোধের প্রকল্প হাতে নেয়া হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করেছেন, বিয়ানীবাজার-গোলাপগঞ্জবাসী সে উন্নয়ন থেকে বঞ্চিত হবে না। আগামী পাঁচ বছর হবে উন্নত দেশে যাত্রার পাঁচ বছর, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পাঁচ বছর।

গতকাল বুধবার বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণবাজারে সিলেট-০৬ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সমর্থনে আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরুক্ত কথা বলেন।

একটি বিশেষ মহল আওয়ামী লীগের নেতৃবৃন্দকে জড়িয়ে সভা সমাবেশে কুৎসা ছড়াচ্ছে জানিয়ে নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদ বলেন, তপশীল ঘোষণার পর থেকে একটি বিশেষ মহল সাধারণ ভোটার ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভ্রান্ত করে আসছে। নির্বাচনে কয়েকদিন পূর্বে থেকে তারা আমাকে জড়িয়ে সভা সমাবেশে নানা মিথ্যাচার করছে। বিয়ানীবাজারবাসী ৭ জানুয়ারি ব্যালেটের মাধ্যমে এসব মিথ্যাচারের জবাব দেবেন। এ সময় আবেগ আপ্লুত হয়ে নাহিদ বিয়ানীবাজার-গোলাপগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ১৯৯১ সাল থেকে আপনাদের অকুণ্ঠ সমর্থন পেয়ে বার বার নির্বাচিত হয়েছি। আমার বয়স হয়েছে। এটি আমার শেষ নির্বাচন, আশা করি অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে ৭ জানুয়ারি আপনাদের জনরায় আমার পক্ষে থাকবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কবির আহমদ, কোষাধ্যক্ষ সমসের জামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. মোহাম্মদ আব্বাছ উদ্দিন, সদস্য জাকির হোসেন, পৌর মেয়র ফারুকুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান শিশু, হোসেন মুরাদ চৌধুরী, জালাল উদ্দিন, জহুর উদ্দিন ও মোহাম্মদ আমান উদ্দিনসহ বিয়ানীবাজার উপজেলা, ইউনিয়ন, পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট