editor

প্রকাশিত: 8:58 PM, January 3, 2024

ভোটারই আমার ভরসা, তারাই জবাব দেবেন

নির্বাচনী সভা ও গণসংযোগকালে ডা. দুলাল

ভোটারই আমার ভরসা, তারাই জবাব দেবেন

8

সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, ‘আমার আসনের জনগণই আমার বড় শক্তি। ভোটাররাই সব ষড়যন্ত্র, অন্যায় এবং সন্ত্রাসী তৎপরতার জবাব দেবেন।’ তিনি বলেন, নৌকার প্রার্থী ও সমর্থকরা যা খুশি তা-ই করছেন। আচরণবিধি মানছেন না। আমার প্রচারে বাধা দিচ্ছেন। হামলা করছেন। কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এ অবস্থায় ভোটাররাই এর সমুচিত জবাব দেবেন ইনশাআল্লাহ।’

বুধবার (৩ জানুয়ারি) বালাগঞ্জ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শেষ নির্বাচনী জনসভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

4

ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, ‘দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জের মানুষ কখনও রক্তচক্ষুকে ভয় পায়নি। সুতরাং ভয় দেখিয়ে লাভ নেই। আগামী ৭ জানুয়ারির নির্বাচনেও তারা রক্তচক্ষু উপেক্ষা করেই ট্রাক মার্কায় ভোট দিয়ে তারা তাদের রায় প্রদান করবেন। ট্রাক মার্কায় ভোট দিয়ে তারা সব অপকর্ম, অপপ্রচার, অন্যায়-অবিচারের সমুচিত জবাব দেবেন।’
ডা. দুলাল বলেন, ‘সরকার দলীয় নৌকার প্রার্থী নির্লজ্জভাবে প্রশাসনকে ব্যবহার করছেন। নির্বাচনী আইনকে তোয়াক্কা করছেন না। ভোটের দিন জনগণের রায়কে ছিনিয়ে নেওয়ার জন্য সন্ত্রাসীদের জড়ো করছেন। নির্বাচন কমিশন সবকিছু দেখেও নীরব ভূমিকা পালন করছে। এ অবস্থায় ভোটাররাই পারেন এই সব ষড়যন্ত্র ও অন্যায়ের সঠিক জবাব দিতে। আমার বিশ্বাস তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবেন না।’

6

এর আগে, ডা. দুলাল ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু জাহিদ, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এ আর চৌধুরী সেলিম, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম শাইস্তা, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মাখন, যুক্তরাষ্ট্র প্রবাসী জুনেদ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী সাদ মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সুনাম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, নীলু ভূষণ দে, সাংস্কৃতিক সম্পাদক এম এ মালেক, দপ্তর সম্পাদক আব্দুশ শহীদ দুলাল, বিশিষ্ট নাট্যকার সাহেদ মোশাররফ (কটাই মিয়া), ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল বারী, সদস্য সচিব সালেহ আহমদ প্রমুখ।

4

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

1 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

2 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

7 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

2 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

1 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

8 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

4 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

2 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,

1
7