editor
প্রকাশিত: 5:45 PM, January 4, 2024
২য় খেলো ইন্ডিয়া খেলো ওপেন ইন্টারন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৪ এ বাংলাদেশের হয়ে অংশ গ্রহণকারী কারাতে খেলোয়ার সিলেটের মো. আরিফ উদ্দিন ওলিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডিয়া জাতীয় হকি খেলোয়ার সুমিতা মন্ডল।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ইন্ডিয়ার কৃষ্ণনগরে সহ-অফিসিয়াল কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ তাকে ফুলেল মালা এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
শিতো রিউ কারাতে ডো ফেডারেশন ও কারাতে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগে আগামী ৬ জানুয়ারি জয় কলকাতা শহরের ভেন্যু হল বিকা ব্যাঙ্গুয়েটস (ফোরাম রঙ্গোলি মল), বেলুর মঠ, হাওড়ে উক্ত কারাতে প্রতিযোগিতার খেলার আয়োজন করা হয়েছে।
সংবর্ধনার জবাবে মো. আরিফ উদ্দিন ওলি বলেন, আপনাদের দোয়া, ভালোবাসা এবং অনুপ্রেরণা নিয়ে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য ভালো কিছু নিয়ে আসতে চাই। বাংলাদেশের লাল সবুজের পতাকাকে যেন মঞ্চে তুলে ধরতে পারি সেজন্য আপনাদের দোয়া কামনা করছি।
এছাড়াও মো. আরিফ উদ্দিন ওলি আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে বিভিন্ন পদক অর্জন করেছেন। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে তুলে ধরতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি এমন আয়োজন যাতে বারবার হয় এমন প্রত্যয় ব্যক্ত করেন এবং যারা উক্ত আয়োজনে সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট