editor

প্রকাশিত: 8:15 PM, January 4, 2024

নৌকাকে বিজয়ী করুন শফিক চৌধুরী আপনাদের উন্নয়ন দেবেন: এড. নাসির

নৌকাকে বিজয়ী করুন শফিক চৌধুরী আপনাদের উন্নয়ন দেবেন: এড. নাসির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুর রহমান চৌধুরীর পক্ষে ভোট চাইলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শফিক চৌধুরীকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকাল ৪টায় ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নৌকা প্রতীকের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

উন্নয়নের চিত্র তুলে ধরে নাসির উদ্দীন বলেন, সারাদেশ যেখানে উন্নয়নের জোয়ারে ভাসছে সেখানে বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলার মানুষ এখনো পিছিয়ে আছে। তাই আগামী ৭ জানুয়ারি নিজেদের উন্নয়নের কথা চিন্তা করে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের জোয়ারে যুক্ত হোন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলার জনগণ অধির আগ্রহে আগামী ৭ জানুয়ারীর জন্য অপেক্ষায় রয়েছে। তারা স্বতঃস্ফূর্তভাবে নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য প্রস্তুত। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনই প্রমান করে নৌকার বিজয় সুনিশ্চিত। গণসংযোগ, প্রচারণা, পথসভা ও উঠান বৈঠক যেখানেই নৌকা, সেখানেই উৎসবের আমেজে জনতার উচ্ছ্বাস। তা দেখেই বলা যায়, জনগন উন্নয়নের পক্ষে রায় দেবার জন্য প্রস্তুত। নৌকার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা কোনো ষড়যন্ত্রকারীরা ঠেকাতে পারবে না।

জনসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী জনতার কাছে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়নে ও বেকারত্ব দূরীকরণে সর্বাত্মক কাজ করে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ,ভাইস চেয়ারম্যান আনা মিয়া, জেলা পরিষদ সদস্য আব্দুল হামিদ, উমরপুর ইউনিয়ন চেয়ারম্যার গোলাম কিবরিয়া, তাজপুর ইউনিয়ন চেয়ারম্যার অরুনোদয় পাল ঝলক, গোয়ালাবাজার ইউনিয়ন চেয়ারমার পীর মজনু মিয়া, সাদিপুর ইউপি চেয়ারম্যান শায়েদ আহমদ মুছা, বুরুঙ্গা বাজার ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, উসমানপুর ইউপি চেয়ারম্যান উয়ালী উল্লাহ বদরুল, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি হরমুজ আলী, জনসংযোগ বিষয়ক সম্পাদক রবিন পাল, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দাল মিয়া, আলা মিয়া, ফেরদৌছ খান, চয়ন পাল, ডি. কে জয়ন্ত।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক পংকি মিয়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জুবায়ের আমিন যুগ্ন আহবায়ক জাবেদ আহমদ আবিরসহ যুক্তরাজ্য আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট