editor

প্রকাশিত: 8:57 PM, January 4, 2024

কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়নের স্বার্থে নৌকা মার্কার ভোট দিন

শেষ নির্বাচনী সমাবেশে মাসুক উদ্দিন আহমেদ

কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়নের স্বার্থে নৌকা মার্কার ভোট দিন

কানাইঘাট প্রতিনিধি :: সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ এর নৌকা প্রতীকের সমর্থনে কানাইঘাট বাজার ও সড়কের বাজারে সর্বশেষ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় কানাইঘাট উত্তর বাজারে নৌকা মার্কার সমর্থনে এবং বাদ মাগরিব কানাইঘাটের সড়কের বাজারে নৌকা মার্কায় ভোট চেয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ। কানাইঘাট বাজারের নির্বাচনী সমাবেশের পূর্বে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নৌকা মার্কার মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা।

উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুনের পরিচালনায় নির্বাচনী সমাবেশে নৌকার প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার প্রতীক ও উন্নয়নের প্রতীক নৌকা মার্কা তাকে দিয়েছেন। কানাইঘাট ও জকিগঞ্জের প্রত্যন্ত এলাকায় মানুষ উন্নয়নের স্বার্থে নৌকা মার্কাকে সমর্থন করায় নৌকার বিজয় ঠেকিয়ে রাখতে নানাভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে।

আওয়ামীলীগের নেতাকর্মীদের বিশেষ মহল ভয়ভীতি দেখাচ্ছে। গত বুধবার দারুল উলূম মাদ্রাসায় যে ঘটনা ঘটানোর চক্রান্ত করা হয়েছিল তার নিন্দা জানিয়ে তিনি বলেন, কোন ষড়যন্ত্র ও চক্রান্ত করে ৭ জানুয়ারীর নির্বাচনে সিলেট-৫ আসনে নৌকার বিজয় ছিনিয়ে নিতে পারবে না।

তিনি আরো বলেন, বিগত ৪০ বছর ধরে কানাইঘাট-জকিগঞ্জের মানুষের পাশে সুখে-দুঃখে সব-সময় ছিলেন। আল্লামা মুশাহিদ বায়মপুরীর স্মৃতিধন্য আলিম-উলামা অধ্যুষিত এ জনপদের মানুষ কোন বাতিল শক্তিকে মেনে নিবে না। তারা উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে কানাইঘাট-জকিগঞ্জের কাঙ্খিত পক্ষে রায় প্রদান করবেন। তিনি দলের নেতাকর্মীদের নির্বাচনের দিন ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটারদের নিয়ে এসে ভোট প্রদান করার আহ্বান জানান।

নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্রনেতা এডভোকেট ফখরুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য শামছুজ্জামান বাহার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ লোকমান হোসেন, সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী রিংকু চক্রবর্তী, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিলেট বারের আইনজীবি এডভোকেট আব্দুল খালিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম রানা, শিক্ষা ও মানব-সম্পদ বিষয়ক সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসার আহমেদ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক নজির উদ্দিন প্রধান, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি কে.এইচ.এম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক খাজা শামীম আহমদ শাহিন, বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের ছেলে যুক্তরাজ্য শাখা ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি হারিছ উদ্দিন।

নির্বাচনী মঞ্চে কানাইঘাট উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং ৯টি ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শেখ হাসিনার প্রতীক নৌকা মার্কায় বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদকে ৭ জানুয়ারীর নির্বাচনে ভোট দিয়ে কানাইঘাট-জকিগঞ্জের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য সব ধরনের ষড়যন্ত্রকে উপেক্ষা করে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য সর্বস্তরের ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট