editor
প্রকাশিত: 9:16 PM, January 4, 2024
সিলেট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমানের নৌকা মার্কার সমর্থনে বিশ্বনাথের বিভিন্ন বাজার ও ইউনিয়ন এলাকার ব্যাপক গণসংযোগ ও প্রচার প্রচারণা চালানো হয়। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এই প্রচারণা চালানো হয়।
সিলেট জেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম ফনিকের উদ্যোগে অনুষ্ঠিত গণসংযোগ ও প্রাচারণাকালে নেতৃবৃন্দ বলেন, আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী একজন পরিক্ষীত ও জনবান্ধব জনপ্রতিনিধি। উদার ও সজ্জন ব্যক্তিত্ব শফিকুর রহমান চৌধুরী এলাকার মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থেকেছেন।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন প্রিয়ভাজন ব্যক্তি। নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে বিশ্বনাথ-ওসমানীনগরের উন্নয়নের বিপ্লব সাধিত হবে। সং, যোগ্য ও জনদরদী শফিকুর রহমান চৌধুরী এলাকার গরীব দুঃখী মেহনতি মানুষের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। নেতৃবৃন্দ ৭ জানুয়ারি নির্বিঘ্নে ও স্বতস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দানের জন্য অনুরোধ জানান।
তারা বলেন, বিশ^নাথ ও ওসমানীনগরবাসী এখন শফিকুর রহমান চৌধুরীরকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ। তারা নৌকা মার্কায় ভোট দিয়ে শফিকুর রহমানকে বিজয়ী করে বাস্তব ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ জানান।
বিশ্বনাথের ১নং লামাকাজী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাহেবের নগর পয়েন্ট, বুরকি গ্রাম, ৫নং ওয়ার্ডের মুন্সীর গাঁও, হাইল কিয়ারী, দৌলতপুর, স্ত্রিগোরকান্ত, চৌধুরী বাজার, রামপাশা পয়েন্ট, বিশ্বনাথ সদর, ২নং খাজাঞ্চি ইউনিয়নের বিভিন্ন বাজার পয়েন্ট ও গ্রামে গণসংযোগ ও প্রচারণা চালানো হয়।
প্রচারণায় অংশ নেন শেখ রাসেল শিল্পী গোষ্ঠির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল হোসেন, আবুল কালাম ফনিক, আওয়ামী লীগ নেতা মো. আব্দুল আজিজ, মো. আনহার আলী, মো. আবুল বশর, মো. আকদ্দুছ আলী, জসিম উদ্দিন, লিয়াছ উদ্দিন, আছমত আলী, সিনিয়র সংবাদিক মামুন হাসান, জাবেদ আহমদ, নুরুল ইসলাম, টুনু তালুকদার, বিপলু আহমদ প্রমুখ।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট