editor

প্রকাশিত: 4:48 PM, January 5, 2024

প্রহসনের নির্বাচন বর্জন করুন, কেউ ভোটকেন্দ্রে যাবেন না  : খন্দকার মুক্তাদির (ভিডিও)

সিলেটে বিএনপির মিছিলে পুলিশের হামলা, আটক ৪

প্রহসনের নির্বাচন বর্জন করুন, কেউ ভোটকেন্দ্রে যাবেন না  : খন্দকার মুক্তাদির (ভিডিও)

বিএনপির ডাকে আাগামী শনিবার ও রোববার হারতাল সফল করতে সিলেট জেলা ও মহানগর বিএনপির মিছিলে হামলা করেছে পুলিশ। হামলায় বিএনপির অন্তত ৭/৮ জন নেতাকর্মী আহত হয়েছেন। এসময় মিছিল থেকে ছাত্রদলের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বাদ জুমআহ আগামী দুই দিনের হরতাল সফল করতে মিছিল ও সমাবেশের আয়োজন করে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

জুমআহ’র নামাজের পর আম্বরখানা পয়েন্টে সমাবেশ করে বিএনপি। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকার নির্বাচনের নামে কিছু জোকারদের দিয়ে সার্কাস করছে, জনগণের শত শত কোটি টাকা বিনষ্ট করছে। বাস্তবে দেশে কোন নির্বাচন হচ্ছেনা, নির্বাচনের নামে মজলুম জনতার সাথে প্রহসন চলছে। চরম বাস্তবতা হচ্ছে এই নির্বাচনে আওয়ামী ছাড়া আর কেউ অংশ নিচ্ছে না। দেশের গণতন্ত্রকামী মজলুম জনতার সাথে এই নির্বাচনের কোন সম্পর্ক নেই। তাই আগামী রোববার এই ডামী নির্বাচন বর্জন করুন, কেউ ভোট কেন্দ্রে যাবেন না। কারন তাদের নিজেদের কামড়া কামড়িতে আপনার প্রাণও যেতে পারে। যতদিন পর্যন্ত দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা না হবে, তত দিন পর্যন্ত এই লড়াই চলবে।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠালর জন্য বিএনপির নেতৃত্বে মুক্তিকামী সাধারণ মানুষ অসহযোগ আন্দোলন করছে। এর মধ্যেই নিজেরা গৃহপালিত প্রার্থী দিয়ে নির্বাচনের নাটক মঞ্চস্থ করছে সরকার। এমন পরিস্থিতিতে দেশকে বাঁচতে হলে এই নির্বাচনকে বর্জন করতে হবে, গণতান্ত্রকে পুনরুদ্ধার করতে হবে, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাই আসুন আমরা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত থেকে হরতাল পালন করি। সময় ঘনিয়ে এসেছে, গণতন্ত্রের বিজয় অতি নিকটে।

সমাবেশ শেষে হরতাল সফল করতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও  জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে মিছিল শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। এসময় পুলিশ মিছিলে বাঁধা দেয়। ব্যাপক পুলিশী বাঁধা উপক্ষা করে মিছিলটি এগুতে থাকলে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে আসা মাত্র পুলিশ অতর্কিতে হামলা চালায়। এসময় পুলিশের হামলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্তত ৭/৮ জন নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশ মিছিল থেকে সিলেট জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী ও সিলেট মহানগর বিএনপি নেতা আলী হায়দার মজনু সহ ৪ নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট