editor
প্রকাশিত: 11:26 AM, January 6, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথের বৃহত্তর রাজাগঞ্জ বাজার কেন্দ্রিক সামাজিক ও পাঠাগার ভিত্তিক সময়ের শৈল্পিক প্রজ্জ্বলন স্লোগান নিয়ে পথচলা সংগঠন “বাতিঘর” কর্তৃক প্রবাসী গোলাম শাহ জামাল বাবলু কে নিয়ে চা আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) বাদ এশা রাজাগঞ্জ বাজার বাতিঘর পাঠাগারের কার্যালয়ে সংগঠনের পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনায় উক্ত চা আড্ডাটি সম্পন্ন হয়।
এলাকার শিক্ষা ক্ষেত্রে অভুতপূর্ব অবদান ও জ্ঞান আহরণের সূতিকাগার, উপজেলার সর্ববৃহৎ পাঠাগার নিয়ে দীর্ঘদিন ধরে এগিয়ে যাওয়া বাতিঘর সংগঠনের নানামুখী কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন নিয়ে এ সময় উপস্থিত যুক্তরাষ্ট্র প্রবাসী গোলাম শাহ জামাল বাবলুর সাথে মতবিনিময় করেন সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় ও আলোচনায় বাতিঘর সংগঠনের কার্যক্রম কে গতিশীল ও বাস্তবায়নে আর্থিক সহায়তা করার ঘোষণা দেন শাহ জামাল বাবলু।
চা আড্ডা শেষে শাহ জামাল বাবলুকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীন আহমদ, সমাজ সেবক খালেদুর রহমান লাকি, সুহেদ আহমদ, বাতিঘর সংগঠনের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক ও সুপারিশ প্রাপ্ত বিসিএস ক্যাডার মারুফ হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক আখলাকুর রহমান, সাবেক সহ-সভাপতি নুরুল হক, সাবেক অফিস সম্পাদক ফয়সল আহমদ, বদর উদ্দিন, সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নাঈমুর রহমান, অর্থ সম্পাদক মুজাক্কির আহমদ মারজান, অফিস সম্পাদক তাজুল ইসলাম সুমন, পাঠাগার সম্পাদক তানভীর আহমদ, ক্রিড়া সম্পাদক ফজলুল হক।
এছাড়া আরো উপস্থিত ছিলেন শারওয়ার আহমদ, আব্দুল হামিদ, কবি লাহিন নাহিয়ান প্রমুখ।
এস এ
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট