editor
প্রকাশিত: 11:38 AM, January 6, 2024
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দুইটি ভোট কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১২টার দিকে চুনারুঘাট পৌর এলাকার ধলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ আগুন দেওয়া হয়। তবে কারা আগুন দিয়েছে তা এখনও জানা যায়নি।
এ ছাড়া কেন্দ্রে নির্বাচনি কোন সরঞ্জামাদি না থাকায় তেমন কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি; বিদ্যালয়ের বেঞ্চসহ আসবাবপত্র পুড়েছে বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, মধ্যরাতে হঠাৎ করে বিদ্যালয়ের কক্ষে আগুণ দেয় দুর্বৃত্তরা। পরে তা মুহুর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পরে। আগুনে পুড়ে যায় বিদ্যালয়ের ব্রেঞ্চসহ যাবতীয় আসবাব পত্র। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার (ওসি) হিল্লোল রায় জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।
উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানা জানান, রাত সোয়া ১২টায় তাকে জানানো হয় ওই ২টি কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান।
তিনি আরও বলেন, এখনও কোনো কেন্দ্রে ভোটের কোনো সরঞ্জাম পৌঁছেনি। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা আগুন নেভানোর পর বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে নির্ধারণ করা হবে। কারা আগুন দিয়েছে তা এখনও জানা যায়নি।
এদিকে, নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে ভীতি ছড়াতেই এ অগ্নিকান্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
এস এ
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট