editor
প্রকাশিত: 11:53 AM, January 6, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের উত্তরপ্রদেশে ফের এনকাউন্টারে নিকেশ গ্যাংস্টার। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় কুখ্যাত গ্যাংস্টার বিনোদ উপাধ্যায়। উত্তরপ্রদেশের সুলতানপুরে কাউকে খুন করতে আসবে বিনোদ, এই তথ্য জানার পরেই বিনোদের গতিবিধির উপরে কড়া নজরদারি শুরু করে উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ। বিনোদ সুলতানপুর পৌছেতেই তাকে খুঁজতে তল্লাশি অভিযান শুরু হয়। বিপদ আঁচ করতে পেরেই পালানোর চেষ্টা করে কুখ্যাত গ্যাংস্টার। সেই সময়েই পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে জড়িয়ে পড়ে সে।
পুলিশ সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) মাঝরাত থেকে শুক্রবার (৫ জানুয়ারি) ভোর পর্যন্ত গুলি লড়াই চলে। ২ পক্ষের লড়াই চলাকালীনই বেশ কয়েকটি গুলি লাগে বিনোদের। উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। বিনোদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১টি সাবমেশিনগান ও ১টি চিনা পিস্তল।
উল্লেখ্য, বহুদিন ধরেই উত্তরপ্রদেশ পুলিশের ওয়ান্টেড তালিকায় ছিল বিনোদের নাম। তার মাথার দাম ধার্য করা হয় ১ লক্ষ টাকা। খুন, ডাকাতি, সরকারি আধিকারিককে খুনের হুমকি, তোলাবাজি সহ মোট ৩৫ টি অভিযোগ ছিল বিনোদের নামে। গত বছরই বেআইনি নির্মাণের অভিযোগে বিনোদের বিশাল বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। তাকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা হয়েছিল। পরে দ্বিগুণ করে দেওয়া হয় পুরস্কার মূল্য। অবশেষে পুলিশের গুলিতে নিহত হন যোগীরাজ্যের গ্যাংস্টার বিনোদ উপাধ্যায়।
এস এ
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট