editor

প্রকাশিত: 1:18 PM, January 6, 2024

কুলাউড়ায় ৩৪ কেন্দ্রে ভোটের আগের দিন ব্যালট না পাঠানোর দাবিতে দুই প্রার্থীর অভিযোগ

কুলাউড়ায় ৩৪ কেন্দ্রে ভোটের আগের দিন ব্যালট না পাঠানোর দাবিতে দুই প্রার্থীর অভিযোগ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের মোট ১০৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৪টি কেন্দ্রে ভোটের আগের দিন ব্যালট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কিন্তু এই ৩৪টি কেন্দ্রে ভোটের আগের দিন ব্যালট না পাঠানোর জন্য জেলা রিটানির্ং অফিসার ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বরাবরে ৫ জানুয়ারি শুক্রবার রাতে পৃথক দুটি লিখিত অভিযোগ করেছেন তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী এম এম শাহীন ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী একেএম সফি আহমদ সলমান। যার অনুলিপি বিভিন্ন দপ্তরে দেয়া হয়েছে।

তৃণমূল বিএনপির প্রার্থী এম এম শাহীন ও স্বতন্ত্র প্রার্থী একেএম সফি আহমদ সলমান তাদের অভিযোগে উল্লেখ করেন, নির্বাচন কমিশনের ঘোষণামতে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে প্রশাসনের পাশাপাশি তারা একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের লক্ষে কাজ করে যাচ্ছেন। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনের লক্ষে কোনো ভোট কেন্দ্রে ব্যালেট পেপার আগের দিন বিকেলে বা রাতে না পাঠানোর অনুরোধ করেন তারা। এ আসনের ১০৩টি ভোট কেন্দ্রের মধ্যে শরীফপুর, হাজীপুর, কর্মধা ইউনিয়নের সবক’টি কেন্দ্র, টিলাগাঁও ইউনিয়নের ৫টি ও পৃথিমপাশা ইউনিয়নের দুটিসহ মোট ৩৪টি কেন্দ্রে আগের দিন বিকাল বা রাতে ব্যালেট পেপার পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বলে তারা জেনেছেন। এ উপজেলার সবচেয়ে বেশি দুরত্বের কেন্দ্রে মাত্র ১ ঘন্টা থেকে দেড় ঘন্টার রাস্তায় ব্যালেট পেপার যদি ভোটের দিন সকালে উপজেলা থেকে নিয়ে রওয়ানা দেয়া হয় তাহলে ওই সময়ের ভিতরে কেন্দ্রে পৌঁছানো সম্ভব বলে দাবি তাদের। কারণ কুলাউড়ার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো।

তাদের দাবি, দুরত্বের অজুহাতে আগের দিন বিকালে বা রাতে ব্যালেট পেপার না পাঠিয়ে নির্বাচনী পরিবেশ সুন্দর রাখার এবং অন্যান্য সকল ভোটকেন্দ্রের মতো ব্যালেট পাঠানোর দাবি জানান জেলা রিটানির্ং অফিসারের কাছে।

এ আসনে সংসদ সদস্য প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল (নৌকা), তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক এমপি এম এম শাহীন (সোনালী আশঁ), স্বতন্ত্র প্রার্থী সদ্য উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করা ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান (ট্রাক), উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন (কাঁচি), জাতীয় পার্টির আব্দুল মালিক (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এনামুল হক মাহতাব (মোমবাতি), ইসলামী ঐক্যজোটের আছলাম হোসাইন রহমানী (মিনার) ও বিকল্পধারা বাংলাদেশের মো. কামরুজ্জামান সিমু (কুলা)।

কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-২ আসন। এ আসনের ১৩টি ইউনিয়ন ও ১ পৌরসভায় মোট ভোটার রয়েছেন ২ লাখ ৮৫ হাজার ৪৭২। এরমধ্যে পুরুষ ১ লাখ ৪৬ হাজার ৬৩৫ এবং মহিলা ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮৩৭ জন।

এ বিষয়ে সহকারী রিটানির্ং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন বলেন, দুই প্রার্থীর কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। দুরত্ব বিবেচনায় ওই ৩৪টি কেন্দ্রে ব্যালট পাঠানোর বিষয়ে নির্বাচন কমিশন থেকে আগেই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এ বিষয়ে প্রার্থীদের শঙ্কিত হওয়ার কোন কারণ নেই।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। ৮জন ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশের ১৪টি মোবাইল টিম, আনসারহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠে কাজ করছেন। এছাড়া ভোট গ্রহণে দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রশিক্ষণ দিয়ে নির্দেশনা দেয়া হয়েছে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য। এরপরও যদি কোন কর্মকর্তা ভোটগ্রহণে পক্ষপাতিত্ব বা দায়িত্বে অবহেলা করেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট