editor

প্রকাশিত: 5:31 PM, January 6, 2024

নির্বাচনের আগের দিন ৬ আসন থেকে সরে দাঁড়ালেন জাপার প্রার্থী

নির্বাচনের আগের দিন ৬ আসন থেকে সরে দাঁড়ালেন জাপার প্রার্থী

নির্বাচনের আগের দিন খুলনার ৬টি সংসদীয় আসন থেকে লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির (জাপা) প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। কালো টাকার ব্যবহার, ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার অনীহা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা, সরকারি দলের প্রতিশ্রুতি ভঙ্গ, জাতীয় পার্টির শীর্ষ নেতাদের সমন্বয় অভাব ও প্রশাসনের অসহযোগিতার কথা উল্লেখ করে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, জেলা সভাপতি ও খুলনা-৬ আসনের প্রার্থী শফিকুল ইসলাম মধুসহ ৬টি আসনের প্রার্থীরা নির্বাচনী মাঠ ছেড়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

গত ১৮ই ডিসেম্বর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হলেও জাতীয় পার্টির প্রার্থীরা ২৬শে ডিসেম্বর মাত্র একদিন প্রচার প্রচারণা করেন।

দলীয় সূত্র জানায়, ক্ষমতাসীন আওয়ামী লীগ খুলনার একটি আসনেও জাতীয় পার্টিকে ছাড় না দেয়ার কারণে দলটির নেতা-কর্মীরা ক্ষুব্ধ ছিলেন। এ অবস্থায় গত ২০শে ডিসেম্বর নগরীর ডাকবাংলো মোড়ে জাতীয় পার্টির কার্যালয়ে দলের জেলা ও মহানগর শাখার জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় অধিকাংশ নেতাই নির্বাচন থেকে সরে যাওয়ার পক্ষে মত দেন।

সভায় ক্ষোভ প্রকাশ করে বলা হয়, খুলনার ৬টি সংসদীয় আসনের মধ্যে একটি আসন জাতীয় পার্টির জন্য ছেড়ে দেয়া উচিত ছিলো। বিশেষ করে খুলনা-৬ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। পরে ক্ষুব্ধ নেতাকর্মী ও প্রার্থীদের বুঝিয়ে ভোটের মাঠে নামানো হলেও তারা মাত্র একটি দিন প্রচারণা করে ঘরে উঠে যান। এরপর আর তাদের নির্বাচনী মাঠে দেখা যায়নি।

খুলনা-১ আসনের প্রার্থী কাজী হাসানুর রশিদ, খুলনা-২ আসনের প্রার্থী মো. গাউসুল আজম, খুলনা-৩ আসনের প্রার্থী মো. আব্দুল্লাহ আল মামুন, খুলনা-৪ আসনের প্রার্থী মো. ফরহাদ হোসেন ও খুলনা-৫ আসনের প্রার্থী মো. শাহীদ আলম নির্বাচনী এলাকায় যাচ্ছেন না। আর খুলনা-৬ আসনের প্রার্থী শফিকুল ইসলাম মধু প্রচারণাই করেননি।

জানতে চাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা সভাপতি, খুলনা-৬ আসনের প্রার্থী শফিকুল ইসলাম মধু বলেন, ভোটের মাঠে থাকার পরিবেশ নেই।

নির্বাচনে লেভেল পেয়িং ফিল্ড তৈরি হয়নি। আমার মনে হয় অধিকাংশ ভোটাররাই ভোট কেন্দ্রে যাবেন না। প্রশাসন সরকারি দলের পক্ষে কাজ করছে। বারবার বলা সত্ত্বেও কেন্দ্র থেকে কোন সহযোগীতা পাচ্ছিনা। তারা আনুষ্ঠানিকভাবে বর্জনও করছেনা। কিন্তু এ পরিবেশে খুলনার কোথাও নির্বাচন করা আমাদের পক্ষে সম্ভব নয়।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট