editor

প্রকাশিত: 1:42 PM, January 7, 2024

পলাশবাড়ীতে সাংবাদিকের ওপর হামলা, প্রাইভেটকার ভাঙচুর

পলাশবাড়ীতে সাংবাদিকের ওপর হামলা, প্রাইভেটকার ভাঙচুর

গাইবান্ধার পলাশবাড়ীতে দৈনিক ভোরের ডাকের সিনিয়র রিপোর্টার ইমরুল কাওসার ইমনের ওপর হামলা হয়েছে। এসময় তার প্রাইভেটকারে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।

শনিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের সরকারি খাদ্য গুদাম সংলগ্ন গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক ইমরুল কাওসার ইমন জানান, রাতে তিনি পলাশবাড়ী থেকে তার প্রাইভেটকারে গাইবান্ধা শহরের দিকে আসছিলেন। পথে পলাশবাড়ীর খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে এসে তার প্রাইভেটকার ঘিরে ফেলে। এক পর্যায়ে তারা হাতে থাকা লাঠি দিয়ে গাড়ি ভাঙচুর করে।

তিনি বলেন, দুর্বৃত্তরা গাড়ির দুটি গ্লাস ভাঙচুর করেছে। ভাঙচুরের সময় প্রচণ্ড আতঙ্কিত অবস্থায় গাড়ির ভেতরেই চালক জাকিরসহ আমি বসেছিলাম। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে পিছু হটে দুর্বৃত্তরা। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে অবগত করেছি। নির্বাচনী নিউজ সংগ্রহে ঢাকা থেকে গাইবান্ধায় এসে হামলার ঘটনায় আইনের আশ্রয় নেবেন বলে জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার সাহা জানান, গাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্বৃত্তরা প্রাইভেটকারের দুটি গ্লাস ভাঙচুর করলেও সাংবাদিক ইমন ও তার চালকের কোনো ক্ষতি হয়নি।

এ ঘটনায় সাংবাদিক ইমনকে থানায় লিখিত অভিযোগ করতে বলেছি। অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট