editor
প্রকাশিত: 3:47 PM, January 7, 2024
সুনামগঞ্জ-৪ (সদর এবং বিশ্বম্ভরপুর) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ অভিযোগ করে বলেছেন, জোর করে তার এজেন্টদের বের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিকের লোকজন নৌকায় প্রতীকে জাল ভোট দিচ্ছেন।
মিসবাহ তার নিজ ফেসবুক পেইজে দুপুর আড়াইটা দিকে লিখেন, সদর এবং বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন কেন্দ্রে আমার এজেন্টদের বাধা উপেক্ষা করে আওয়ামীলীগের প্রার্থী মোহাম্মদ সাদিকের লোকজন জাল ভোট প্রদান করছেন। আবার কোথাও প্রিসাইডিং অফিসার ব্যালট পেপার আওয়ামী লীগের এজেন্টদের হাতে তুলে দিয়েছেন ।
এ নিয়ে মোহনপুর ইউনিয়নে প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলতে গিয়ে উত্তেজনা দেখা দেয়। জেলা রিটার্নিং কর্মকর্তা কে বিষয়গুলো অবহিত করি। পরবর্তী তে রিটার্নিং কর্মকর্তাকে বার বার ফোন করলেও তিনি আমার ফোন রিসিভ করেননি ।
এখন পর্যন্ত যেসব কেন্দ্রে এসব অভিযোগ পাওয়া গেছে সেগুলো হচ্ছে, খাইমতিয়র, বালিকান্দি, নৈনগাও, রতারগাও, আমপারা, সাতগাও, বাঘবেড়, গোবিন্দপুর সঃপ্রাঃ, বড়ঘাট, মথুরকান্দি, বুড়িস্হল, আলমপুর, বিরামপুর।
এস এ
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট