editor
প্রকাশিত: 3:57 PM, January 7, 2024
চট্টগ্রাম-১০ আসনের খুলশীর পাহাড়তলী ডিগ্রি কলেজ কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় এক যুবককে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা গেছে। তাঁর পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা হলেন- শান্ত বড়ুয়া (৩০) ও মো. জামাল (৩২)।
গুলিবিদ্ধ দুজন কোন পক্ষের, তা নিশ্চিত হওয়া যায়নি। দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেয়ামত উল্লাহ বলেন, কেন্দ্রের বাইরে নৌকা ও ফুলকপি প্রতীকের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দুজন গুলিবিদ্ধ হন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আসনটিতে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন মো. মহিউদ্দিন (বাচ্চু)।
ফুলকপি প্রতীকের প্রার্থী চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম।
এ বিষয়ে নগর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, পিস্তল উঁচিয়ে গুলি করা সেই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। আশা করি, পরিচয় শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করা হবে।
এস এ
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট