editor

প্রকাশিত: 11:16 AM, January 8, 2024

১০ বছর পর সিলেট-২ আসন ফিরে পেল আওয়ামী লীগ

১০ বছর পর সিলেট-২ আসন ফিরে পেল আওয়ামী লীগ

বিশ্বনাথ প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানী নগর) আসন ফিরে পেল বাংলাদেশ আওয়ামী লীগ। ২০১৩ সালের পর মহাজোটের প্রার্থীদের মধ্যে আসনটি ভাগাভাগির কারণে এ আসন থেকে বঞ্চিত ছিল আওয়ামী লীগ। ৭ জানুয়ারী ২৪ ইং তারিখের ভোটের ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ৭৮৩৮৮ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌরসভার বর্তমান মেয়র মুহিবুর রহমান ১৬৬৬১ ভোট পেয়ে ২য় অবস্থানে রয়েছেন। কিন্তু পৌরমেয়র মুহিবুর রহমান সহ আরো ৪ প্রার্থী জাল ভোট, কেন্দ্র দখলের অভিযোগ এনে একযোগে নির্বাচন চলাকালীন আজ দুপুরে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

দিন শেষে ভোটের ফলাফলের তথ্য নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শাহিনা আক্তার। ফলাফল প্রকাশ ও মনিটরিং সেল থেকে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এ ফলাফল ঘোষণা করেন।

৭ জানুয়ারী রবিবার সকাল ৮ ঘটিকা হতে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিশ্বনাথ উপজেলায় মোট ৭৪টি ভোট কেন্দ্রের কোথাও কোন হামলা, ভাংচুর ও হাতাহাতি এবং কেন্দ্র বন্ধের মত খবর পাওয়া যায়নি। ভোটারদের উপস্থিতি তুলনামূলক ভাবে কম লক্ষ্য করা গেলেও ভোট গ্রহন হয়েছে শান্তিপূর্ণ ভাবে। ভোট প্রয়োগের প্রাপ্ত তথ্যানুযায়ী ফলাফলে বিশ্বনাথে ২৭.৬১% ও ওসমানী নগরের ৩৪.৮৭% ভোট কাস্টিং দেখানো হয়েছে। ২ উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ১২৮ টি। সর্বমোট ভোটার সংখ্যা ৩৪৪৭২৯ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ১০৬৮৪৭ জন ভোটার। বাতিলকৃত ভোটের সংখ্যা মোট ১৬২০ টি। বিশ্বনাথে ৭৪ কেন্দ্রে ৭৮৭ ও ওসমানী নগরে ৮৩৩ টি ভোট বাতিল করা হয়েছে। বৈধ ভোট সর্বমোট ১০৬২৩৭ টির মধ্যে বিশ্বনাথে ৫০০৬৩ ভোট ও ওসমানী নগরে ৫৫১৬৪ টি ভোট বৈধ হয়েছে।

মোট ৭ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বিশ্বনাথে পেয়েছেন মোট ৩৪১৫২ এবং ওসমানী নগরে পেয়েছেন ৪৪২৩৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান বিশ্বনাথে পেয়েছেন ১১৫৬৪ ও ওসমানী নগরে ৫০৯৭ টি ভোট। বর্তমান সংসদ সদস্য মোকাব্বির খান সূর্য প্রতীকে বিশ্বনাথে পেয়েছেন ৪৬৯ ভোট ও ওসমানী নগরে ১৪৫৩ভোট মিলিয়ে মোট ১৯২২টি ভোট। সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী লাঙল প্রতীকে বিশ্বনাথে পেয়েছেন ৩৫৭২ ভোট এবং ওসমানী নগরে ৩৩০২ ভোট মিলিয়ে সর্বমোট ৬৮৭৪ ভোট। তৃনমুল বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুর রব সোনালী আঁশ প্রতীকে বিশ্বনাথে ১৮০ ভোট এবং ওসমানী নগরে ৭৬৪ ভোট। মোট পেয়েছেন ৯৪৪ ভোট। বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. জহির ডাব প্রতীকে বিশ্বনাথে পেয়েছেন ৫৬ ভোট ও ওসমানী নগরে ১২৯ ভোট। বাংলাদেশ পিপলস পার্টির মো: মনোয়ার হোসাইন আম প্রতীক নিয়ে বিশ্বনাথে ৭০ ও ওসমানী নগরে ১৮৩ ভোট।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ২ আসনের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে দীর্ঘ ১০ বছর পর পুনরায় আওয়ামীলীগের দখলে আসনটি পুনরুদ্ধার হওয়ায় দলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। ইতিমধ্যে দলীয় নেতাকর্মীরা আলহাজ্ব শফিকুর রহমানের বিজয়ে আনন্দ উল্লাস উদযাপন করতে দেখা গেছে।

সিলেট ২ আসনে নৌকার বিজয় সুনিশ্চিত করায়, দলের নেতাকর্মীদের প্রতি ও সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শফিকুর রহমান চৌধুরী।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট