editor
প্রকাশিত: 8:03 PM, January 8, 2024
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী পৌরসভার উত্তর দলইমাটি গ্রাম নিবাসী হাজী আফতাব উদ্দিন এর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বাদ যোহর দলইমাটি জামে মসজিদ প্রাঙ্গনে হাজী আফতাব উদ্দিনের জানাজার নামায অনুষ্ঠিত হয়।
জানাজার নামাযে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সহ সমাজের বিভিন্ন পেশার হাজারো মানুষ শরীক হন। পরে তার লাশ দলইমাটি গ্রামের কবরস্থানে দাফন করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, হাজী আফতাব উদ্দিন দীর্ঘদিন থেকে নানা রোগে ভোগছিলেন। গত রবিবার রাত ১২টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। ইন্নানিল্লাহি…….রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, চার ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হাজী আফতাব উদ্দিন কানাইঘাট বাজারের একজন বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী ছিলেন। তার পরিবারের অনেকে ব্যবসার সাথে জড়িত। সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যবসায়ী হিসেবে সকল মহলের কাছে তার পরিচিতি ছিল। তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সর্বস্তরের মানুষ তাকে দেখতে তার বাড়িতে ভীড় জমান।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন, মরহুম হাজী আফতাব উদ্দিনের চাচাতো ভাই কানাইঘাট পৌর মেয়র লুৎফুর রহমান, ভগ্নিপতি জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক মস্তাক আহমদ পলাশ, শ্যালক জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট ফখরুল ইসলাম, কানাইঘাট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ লোকমান হোসেন, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, নাজমুল ইসলাম হারুন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ সহ বিশিষ্টজন।
এস এ
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট