editor
প্রকাশিত: 8:42 PM, January 8, 2024
মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে দীর্ঘ ২২ বছর পর আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এর হাত ধরে নৌকার বিজয় হয়েছে। তিনি এবারই প্রথম নির্বাচনে অংশ নিয়ে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছাড়াও নাদেল বিসিবির পরিচালক হিসেবে রয়েছেন।
দলীয় সূত্র জানায়, সর্বশেষ ১৯৯৬ সালের ১২ জুন সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলের তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমদ নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। এরপর ২০০১ সালের নির্বাচনে সুলতান মনসুর দলীয় মনোনয়ন পেলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এম শাহীনের কাছে হেরে যান। ২০০৮ সালের নির্বাচনে দলের মনোনয়ন পান আতাউর রহমান শামীম। কিন্তু তিনি জয়লাভ করতে পারেননি। এ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী নওয়াব আলী আব্বাস খান লাঙ্গল প্রতীক নিয়ে জয়লাভ করেন।
২০১৪ সালের নির্বাচনে মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী মহিবুল কাদের চৌধুরীকে আসনটি ছেড়ে দেওয়া হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আব্দুল মতিন জয়ী হন। পরে ২০১৮ সালের নির্বাচনেও এ আসন মহাজোটের শরিক বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী এম এম শাহীনকে ছেড়ে দেওয়া হয়। তবে জাতীয় ঐক্যফ্রন্টের (গণফোরাম) প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদের কাছে তিনি পরাজিত হন।
(৭ জানুয়ারি) রবিবার ভোটের ফলাফল অনুযায়ী, কুলাউড়া উপজেলার মোট ১০৩টি কেন্দ্রে শফিউল আলম চৌধুরী নাদেল ৭২ হাজার ৭১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী একেএম সফি আহমদ সলমান (ট্রাক) পেয়েছেন ১৫ হাজার ৫৫২ ভোট। এ ছাড়া তৃণমূল বিএনপির প্রার্থী এম এম শাহীন পেয়েছেন ১১ হাজার ৪৪৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মতিন (কাঁচি) পেয়েছেন ৬৬৮ ভোট, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মালিক পেয়েছেন ৫৬৫ ভোট, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আসলাম হোসাইন রহমানী পেয়েছেন ৩৬৬ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এনামুল হক মাহতাব পেয়েছেন ৩০৫ ভোট ও বিকল্পধারার প্রার্থী মো. কামরুজ্জামান সিমু পেয়েছেন ১৬১ ভোট।
এক প্রতিক্রিয়ার শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ অনেক উন্নয়ন হচ্ছে কিন্তু এই আসন টি তুলনামূলক অনেক পিছিয়ে রয়েছে। আগামী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, জননেত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে কুলাউড়াবাসীকে নৌকা উপহার দিয়েছিলেন। কুলাউড়াবাসী সেই উপহারের মর্যাদা দিয়েছে। বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করেছে। এজন্য তিনি দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট