editor
প্রকাশিত: 11:14 AM, January 9, 2024
ফিলিপাইনের উপকূলে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় ভোরে দেশটির উপকূলের প্রশান্ত মহাসাগরে এ ভূমিকম্প আঘাত হানে।
এর কেন্দ্রবিন্দু ছিল সারঙ্গানি থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণের মিন্দানাও দ্বীপের অগ্রভাগে এবং গভীরতা ছিল ৭০ কিলোমিটার বলে জানিয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভে।
ভূমিকম্পে বড় ক্ষয়ক্ষতি বা আঘাতের কোনো খবর এখনও পাওয়া যায়নি। এছাড়া এতে সুনামি সতর্কতা জারি করেনি মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা।
উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন সক্রিয় প্যাসিফিক ‘রিং অব ফায়ারে’ অবস্থিত। এ কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। রিং অব ফায়ার হচ্ছে তীব্র ভূমিকম্প এবং আগ্নেয়গিরির ক্রিয়াকলাপের একটি চাপ যা জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত।
এর আগে, গত ২ ডিসেম্বর মিন্দানাওয়ে ৭.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে এবং সংক্ষিপ্তভাবে সুনামির সতর্কতা জারি করা হয়। এতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছিল।
এস এ
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট