editor
প্রকাশিত: 12:53 PM, January 9, 2024
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে প্রধান নির্বাচন কমিশনার ড. এ এফ এম সালাউদ্দিন তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্লাবে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে আজ ৯ জানুয়ারি প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ, ১৭ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৮ ও ২১ জানুয়ারি বিকেল ৪ টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়পত্র সংগ্রহ, মনোনয়নপত্র দাখিল ২৩ জানুয়ারি দুপুর সাড়ে ১২টা, মনোনয়পত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ একই দিন বিকেল ৪টায়, প্রার্থীতা প্রত্যাহার ২৪ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ একই দিন বিকেল ৪টায় এবং অগ্রিম ভোট গ্রহণ ২৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এর একদিন পর ৩১ জানুয়ারি আনুষ্ঠিকভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, প্রাথমিক ভোটার তালিকা নির্দিষ্ট তারিখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২, গ্রন্থাগার ভবন ও অফিসার্স এসোসিয়েশের কার্যালয়ের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হবে। এতে কোনো সংশোধনী থাকলে ১৬ জানুয়ারি বিকেল ৩টার মধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
এস এ
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট