editor
প্রকাশিত: 1:44 PM, January 9, 2024
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে চাচা-ভাতিজা।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে পুঠিয়া-তাহেরপুর সড়কের কাঁচুপাড়া হোসেনের বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার তেঁতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে মো. হোসেন (২৫) ও তার ভাতিজা সাঈদ সারোয়ার (২২)। নিহত সাঈদের বাবার নাম জেকের আলী।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, মোটরসাইকেলে করে সাঈদ ও হোসেন পুঠিয়া থেকে বাগমারা উপজেলার তাহেরপুরের দিকে যাচ্ছিলেন। আর তাহেরপুর থেকে পুঠিয়ার দিকে আসছিল একটি যাত্রীবাহী বাস। আর ওই দুজনের মোটরসাইকেলের গতি বেশি ছিল। তারা কাঁচুপাড়া হোসেনের বটতলা নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে সংঘর্ষ হয় এবং বাসের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাস চালক ও হেলপার পালিয়ে গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দুপুর ১২টা পর্যন্ত মরদেহ দুটি ঘটনাস্থলেই ছিল।
তিনি আরও জানান, নিহতদের স্বজনরা ঘটনাস্থলে এসেছেন। তারা দুর্ঘটনার ব্যাপারে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন। তাদের পরিবার যেভাবে চাইবে সেভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এস এ
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট