editor
প্রকাশিত: 3:56 PM, January 9, 2024
সকাল থেকেই শুরু হয়েছিল অনুশীলন। সাকিব আল হাসান ছিলেন না তখন। তাকে ছাড়াই শুরু হয় দলের অনুশীলন। সাকিব তখন ছিলেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এখানে অবশ্য অনুশীলন করেননি তিনি।
রংপুর রাইডার্সের অনুশীলন শেষ হওয়ার দেড় ঘণ্টা পর দলের সঙ্গে যোগ দেন সাকিব। রংপুরের নিজেদের মাঠ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করছেন তিনি।
সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটে বেশ আলোচিত নাম সাকিব। সাকিবের নামের সঙ্গে এখন সাথে যোগ হয়েছে নতুন ‘রাজনীতিবিদ’ পরিচয়ও। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ঠিক পরেরদিন (৮ জানুয়ারি) মিরপুরে অনুশীলন করেছিলেন সাকিব।
মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে নিজের ছোটবেলার কোচ নাজমূল আবেদীনের তত্ত্বাবধানে ব্যাটিং অনুশীলন করেন। সাকিবের সঙ্গে ছিলেন বিসিবি ফিজিও বায়েজিদ ইসলাম ও মোজাদ্দেদ আলফা, ট্রেনার তুষার কান্তি হালদার ও চিকিৎসক মনজুর হোসাইন।
রংপুরের অনুশীলন শুরু হয়েছে স্ট্রেচিং দিয়ে। এরপরে চলেছে গা-গরমের ফুটবল ম্যাচ। এরপর ক্রিকেটারদের মনোযোগ ছিল ফিল্ডিং অনুশীলনে।
এস এ
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট