editor
প্রকাশিত: 6:47 PM, January 9, 2024
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ডামী নির্বাচনে দুই শতাংশ মানুষও ভোট কেন্দ্র যায় নি। এতে প্রমাণ করে আওয়ামীলীগের জনসমর্থন তলানিতে নেমেছে। আর ভূয়া ইসি ভোটারদের উপস্থিতি নিয়ে মিথ্যার বেসাতি করেছে। প্রকৃতপক্ষে দেশবাসী এই ডামী নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। যতদিন পর্যন্ত দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার না হবে, সাধারণ মানুষ ভোটাধিকার ফিরে না পাবে তত দিন পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। অভিলম্বে সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দিয়ে রাজনৈতিক প্রতিহিংসামূলক সকল গায়েবী মামলা প্রত্যাহার করতে হবে।
মঙ্গলবার বেলা দুইটায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আদালত চত্বর ডামী ভোট বর্জন করায় ভোটারের ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ শেষে রেজিস্ট্রারী মাঠে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আহমদ বলেন, যে নির্বাচন ডামী, প্রার্থী ডামী, ভেটার ডামী, সেই সরকারও ডামী। সারাদেশে ন্যায় সিলেটবাসীও প্রমাণ করেছেন এই ডামী নির্বাচনের সাথে জনগনের কোন সম্পর্ক নেই।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটুয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, আবুল কাশেম ও শাহপরান আহমদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, আইন সম্পাদক এডভোকেট বদরুল ইসলাম চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট আনোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম, সহ তথ্য ও গবেষণা সম্পাদক আকবর হোসেন,সহ আইন সম্পাদক এডভোকেট ওবায়দুল রহমান ফাহমী, এডভোকেট মুহিতুর রহমান, এড মোবারক হোসেন, জেলা বিএনপি নেতা আজিজুল হোসেন আজিজ এডভোকেট রাজ্জাক খাঁন রাজ, আং রাজ্জাক,বেলাল আহমদ, সাইফুল ইসলাম , মুজিবুল হক রাহাত, শেখ আজিজ সুজা , জাবের আহমদ, বেলাল আহমদ প্রমুখ।
এস এ
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট