editor
প্রকাশিত: 11:13 AM, January 10, 2024
যে গণতান্ত্রিক মূলনীতি ও স্বাধীনতার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ তা পূরণ হয়নি সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে। এ জন্য হতাশা প্রকাশ করেছে কানাডা। বাংলাদেশের জনগণের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ মৌলিক স্বাধীনতা, গণতন্ত্রের পথে, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সামনে এগিয়ে যেতে সব দলের প্রতি স্বচ্ছতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।
৯ই জানুয়ারি দেয়া কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা বলেছে। এতে তারা আরও বলেছে, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা ও সমর্থন করে কানাডা। নির্বাচনকে সামনে রেখে এবং নির্বাচন চলাকালীন যে ভীতিপ্রদর্শন ও সহিংস ঘটনা ঘটেছে তার নিন্দা জানায় তারা।
বিবৃতিতে বলা হয়, এসব সহিংসতায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের সহানুভূতি। গণতন্ত্রের যে মূলনীতি ও স্বাধীনতার ওপর ভিত্তি করে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে তা পূরণ করতে পারেনি এই নির্বাচনী প্রক্রিয়া। এ জন্য হতাশা প্রকাশ করছে কানাডা। একই সঙ্গে বিবৃতিতে আরও বলা হয়, একটি শক্তিশালী ও সুস্থ গণতন্ত্র নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ হলো একটি কার্যকর বিরোধী দল, নিরপেক্ষ গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা।
এতে আরও বলা হয়, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশকে প্রথমে যে কয়েকটি দেশ স্বীকৃতি দিয়েছিল কানাডা তার অন্যতম। এখনও একটি স্থিতিশীল, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক ভবিষ্যতের যে আকাঙ্ক্ষা বাংলাদেশি জনগণের মধ্যে তাতে সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ কানাডা।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট