editor

প্রকাশিত: 12:33 PM, January 10, 2024

অস্ট্রেলিয়ার নতুন টেস্ট ওপেনার স্মিথ, ওয়ানডেতে অধিনায়ক

অস্ট্রেলিয়ার নতুন টেস্ট ওপেনার স্মিথ, ওয়ানডেতে অধিনায়ক

ডেভিড ওয়ার্নার টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার তার জায়গায় ওপেনার হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন স্টিভ স্মিথ। তার সেই ইচ্ছা পূরণ হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ওপেন করতে দেখা যাবে তাকে। একইসঙ্গে অজিদের ওয়ানডে দলের নেতৃত্বও থাকবে তার কাঁধে।

আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দল ঘোষণার সময় প্রধান নির্বাচক জর্জ বেইলি জানান, প্রথম টেস্টে ব্যাটিং ওপেন করছেন স্মিথ। যদিও অনেকেই বলেছিলেন, স্মিথ চার নম্বরেই সেরা। কিন্তু শেষ পর্যন্ত স্মিথের ইচ্ছাকেই গুরুত্ব দিলেন নির্বাচকরা। স্মিথের ছেড়ে দেওয়া চার নম্বরে ব্যাট করবেন ক্যামেরন গ্রিন।

এদিকে টেস্টের পর ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ২০২৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে এই সিরিজে বিশ্রামে রাখা হবে। তাই স্মিথের কাঁধেই যাচ্ছে নেতৃত্বভার। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং-কাণ্ডে অধিনায়কত্ব হারানো স্মিথ অবশ্য গত বছর ভারত সফরে দলের নেতৃত্ব দিয়েছেন। সেবার মায়ের মৃত্যূতে দেশে ফিরে গিয়েছিলেন নিয়মিত অধিনায়ক কামিন্স।

আগামী বুধবার অ্যাডিলেডে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। যেখানে উসমান খাজার সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে স্মিথকে। ১৩ সদস্যের দলে আছেন আরও এক ওপেনার- ম্যাট রেনশ। আছেন পেসার স্কট বোল্যান্ডও। তবে তাদের রাখা হয়েছে ব্যাকআপ হিসেবে। আর কামিন্সের পাশাপাশি বিশ্রামে রাখা হয়েছে মিচেল মার্শ, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডকে।

আর প্রথমবার ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তরুণ ফাস্ট বোলার ল্যান্স মরিস। তবে বাদ পড়েছেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। সুযোগ পেয়েছেন ঝাই রিচার্ডসন, অ্যারন হার্ডি, ম্যাট শর্ট ও নাথান এলিস।

আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। ৩ ম্যাচের সিরিজ শেষ হবে ৬ ফেব্রুয়ারি।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট