editor
প্রকাশিত: 12:41 PM, January 10, 2024
ওসমানীনগর প্রতিনিধি :: বালাগঞ্জে জাতীর জনকের ম্যুরালে নব নির্বাচিত এম.পি হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে ফুল দিতে গিয়ে উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ১জন আহত হয়েছেন। আহতের নাম ছোটন মিয়া (৩২)। তিনি দেওয়ানবাজার ইউপি যুবলীগের কর্মী বলে জানা গেছে। ঘটনার পর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামস উদ্দিন তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা করিয়েছেন।
জানা যায়, ৯ জানুয়ারী বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে সিলেট-৩ আসনে নব নির্বাচিত এমপি হাবিবুর রহমান হাবিব ফুল দিতে আসেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মস্তাকুর রহমান মফুর গ্রুপের নেতা কর্মীরা এমপি হাবিবকে ম্যুরালে ঘিরে রেখে ছবি তুলতে থাকেন। এক পর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউপি চেয়ারম্যান আনহার মিয়ার গ্রুপের নেতা কর্মীরা একটু দূর থেকে ভুয়া ভুয়া, মোনাফিক মোনাফিক শ্লোগান দিতে থাকেন।
অপরদিকে ম্যুরাল এর কাছ থেকে সভাপতি গ্রুপের কোন একজন গ্রুপের নেতার নাম ধরে শ্লোগান দেন। তখনি শুরু হয় উভয় গ্রুপের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ, কিল ঘুষি, হাতাহাতি। এতে আহত হন যুবলীগ কর্মী ছোটন মিয়া। তাৎক্ষণিক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাকে উদ্ধার করে বালাগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। অন্যদিকে এমপি হাবিব আনহার মিয়া গ্রুপের নেতা কর্মীদের সাথে ছবি না তুলে উপজেলা প্রাঙ্গণ পরিত্যাগ করেন।
বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামস উদ্দীন সংঘর্ষের সত্যতা স্বীকার করে বলেন, ম্যুরালে ফুল দেওয়ার সময় ছবি তুলতে গিয়ে একটু ভুল বুঝা বুঝি হয়েছে। একজন হালকা আহত হয়েছেন,চিকিৎসা করানো হয়েছে।
বালাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মো. বদিউজ্জামান সাংবাদিকদের বলেন, এমপি মহোদয় জাতির জনকের ম্যুরালে ফুল দেওয়ার সময় কোন মারামারির ঘটনা হয়েছে বলে আমার জানা নেই।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট